Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2026, 03:50 pm
Last modified: 18 March, 2026, 03:59 pm

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির

খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস

গতকাল রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে চীনা দূতাবাস। ওই কর্মসূচির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
টিবিএস রিপোর্ট
18 March, 2026, 03:50 pm
Last modified: 18 March, 2026, 03:59 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত একটি খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস।

আজ বুধবার (১৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আজ সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত একটি চ্যারিটি ইভেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু বিষয়বস্তু বা তথ্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।'

বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির কথা পুনরায় ব্যক্ত করছি এবং জোর দিয়ে বলছি যে, আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনে সমর্থন জানাই। দুই দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনতে আমাদের মধ্যকার বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।'

গতকাল রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে চীনা দূতাবাস। ওই কর্মসূচির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মূলত এর পরিপ্রেক্ষিতেই দূতাবাস এই স্পষ্টীকরণ বার্তা দিয়েছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে জামায়াতে ইসলামীর কর্মকান্ডের সাথে তাদের উদ্যোগের সামঞ্জস্য না থাকার ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আযাদ টিবিএসকে বলেন, 'এ নিয়ে এখন কিছু বলতে পারব না।'

উল্লেখ্য, দূতাবাস এবং জামায়াত—উভয় পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ওই এলাকার এক হাজারের বেশি বাসিন্দার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে এসব প্যাকেট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, 'চীন এমন সব প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে যা উভয় দেশের মানুষের কল্যাণে আসবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।'

সহায়তার জন্য চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, 'এটি বাংলাদেশের জনগণের সঙ্গে চীনের বন্ধুত্বেরই প্রতিফলন।'
 

Related Topics

টপ নিউজ

চীনা দূতাবাস / জামায়াত ইসলামী / ডা. শফিকুর রহমান / মিরপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]