Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 09:15 pm
Last modified: 05 March, 2026, 09:22 pm

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, ‘আমাদের জানামতে কারো সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। তবে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত শত্রুতা থাকতে পারে।’
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 09:15 pm
Last modified: 05 March, 2026, 09:22 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটির সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুজ্জামান মোল্লা মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের দায়িত্ব পালনের পাশাপাশি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা গাজীপুর আদালতে একটি মামলার বিষয়ে খোঁজ নিতে বাসা থেকে বের হন। আদালতের কার্যক্রম শেষে আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে ও শ্বাসরোধ করে হত্যা করে মহানগরীর সদর মেট্রো থানাধীন ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে ফেলে রেখে যায়। রাতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, 'আমাদের জানামতে কারো সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। তবে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত শত্রুতা থাকতে পারে।'

এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
 
Related Topics

টপ নিউজ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) / গাজিপুর / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]