Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:45 pm
Last modified: 19 February, 2026, 07:22 pm

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন

প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?

প্রতি বছর রমজানে শাহী মসজিদের সামনে বসে বাহারি ইফতারের পসরা। পুরান ঢাকার খ্যাতিমান কফিল বাবুর্চির রান্নার পরম্পরা ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয় নানা পদ। আয়োজনের আড়ম্বর আর স্বাদের বৈচিত্র্যে লোকমুখে প্রচলিত আছে ‘বড় বাপের পোলায় খায়’।
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:45 pm
Last modified: 19 February, 2026, 07:22 pm
ছবি: টিবিএস

রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতার বাজার। বিকেল গড়াতেই শাহী মসজিদ-এর সামনের গলিগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে।

পরিবার-পরিজন বা বন্ধুদের নিয়ে অনেকেই এখানে ইফতার কিনতে এসেছেন, আবার কেউ কেউ সরাসরি বসেই ইফতার করার প্রস্তুতি নিচ্ছেন। প্রথম দিনের আমেজ ছিল উৎসবমুখর, তবে দামের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।

ছবি: টিবিএস

এই ইফতার বাজারের ইতিহাসও কয়েকশো' বছরের পুরনো। ১৬৭৬ খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান এখানে নির্মাণ করেন শাহী মসজিদ। পরে ১৭০২ সালে নবাব মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। সেই সময় থেকেই রমজান মাসে মসজিদকে ঘিরে বসতে শুরু করে মুখরোচক ইফতারির ভাসমান বাজার। শতাব্দী পেরিয়ে আজও সেই ধারাবাহিকতা বজায় আছে।

ছবি: টিবিএস

প্রতি বছর রমজানে শাহী মসজিদের সামনে বসে বাহারি ইফতারের পসরা। পুরান ঢাকার খ্যাতিমান কফিল বাবুর্চির রান্নার পরম্পরা ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয় নানা পদ। আয়োজনের আড়ম্বর আর স্বাদের বৈচিত্র্যে লোকমুখে প্রচলিত আছে 'বড় বাপের পোলায় খায়'।

কেরানীগঞ্জ থেকে বন্ধুদের নিয়ে ইফতার করতে এসেছেন জাহিদ হাসান। তিনি বলেন, 'রোজার মধ্যে চকবাজারে আসা একটা উৎসবের মতো। আমরা প্রায়ই প্রতি রোজায় আসি। আজকেও এখানেই ইফতার করব।'

ছবি: টিবিএস

একইভাবে রাজধানীর রামপুরা এলাকা থেকে আসা সাকিব হাসান জানান, পরিবার নিয়ে বছরে দুই-তিন দিন চকবাজারের ইফতার নেন।

তিনি বলেন, 'মজাদার ইফতার নিয়ে গেলে।বাচ্চারা খুব খুশি হয়। তবে এবারে সব আইটেমের দামই একটু বেশি। দামাদামি করেও লাভ হলো না।'

ছবি: টিবিএস

নান-রুটির দোকানগুলোতে ছিল বাড়তি আয়োজন। দুধ নান ৬০ টাকা, গারলিক নান ৭০ টাকা এবং স্পেশাল বাদাম নান ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির লেগ প্রতি পিস ৮০০ টাকা, গরুর সুতি কাবাব কেজি ১ হাজার ২০০ টাকা এবং খাসির সুতি কাবাব ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে আস্ত খাসির কাবাব, যার দাম ১০ হাজার টাকা।

বিক্রেতা মো. সালেহ সেটি প্রদর্শনে রেখেছেন। তিনি বলেন, 'সবাই আগ্রহ নিয়ে দেখছে। কিনবেন হয়তো একজন-দুজন।'

ছবি: টিবিএস

এছাড়া গরুর কালা ভুনা ১৫০ টাকা প্যাকেট এবং চিকেন তাওয়া ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারসামগ্রীর মধ্যে কোয়েল পাখির রোস্ট ৮০ থেকে ৯০ টাকা, চিকেন কাঠি ৫০ থেকে ৬০ টাকা, মুরগির রোস্ট ৩২০ থেকে ৩৫০ টাকা পিস, চিকেন ললিপপ ৫০ টাকা, কাঠি কাবাব ও চিকেন বল ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, কাঁচামালের দাম বাড়ায় কিছু পণ্যের দামও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, দাম কিছুটা চড়া হলেও প্রথম দিনেই ঐতিহ্যবাহী এই ইফতার বাজারে বেচাকেনা ছিল জমজমাট।

ছবি: টিবিএস

ইতিহাস, ঐতিহ্য আর স্বাদের টানে আবারও প্রাণ ফিরে পেয়েছে চকবাজার।

Related Topics

টপ নিউজ

পুরান ঢাকা / চকবাজার / ইফতারের দোকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]