Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার

বাংলাদেশ

ইউএনবি
29 January, 2026, 01:35 pm
Last modified: 29 January, 2026, 01:39 pm

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন

দেশে এক লাফে সোনার দাম বাড়ল ১৬,২১৩ টাকা; সব রেকর্ড ভেঙে এখন ভরি ২ লাখ ৮৬ হাজার

ইউএনবি
29 January, 2026, 01:35 pm
Last modified: 29 January, 2026, 01:39 pm
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এর ফলে অতীতের সব ইতিহাস ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, এই নতুন দাম অবিলম্বে কার্যকর হবে।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম ফের রেকর্ড ভেঙেছে। দাম বাড়ানোর প্রধান কারণ হিসেবে স্থানীয় বাজারে পাকা সোনার (তেজাবী স্বর্ণ) মূল্যবৃদ্ধির কথা বলেছে বাজুস। তারা জানিয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

ঘোষিত দামের পাশাপাশি ক্রেতাদের সরকার-নির্ধারিত বাধ্যতামূলক ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরিও দিতে হবে। গয়নার নকশা ও মানের ওপর ভিত্তি করে এই মজুরি কম-বেশি হতে পারে।

এর আগে ২৮ জানুয়ারি বাজুস ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছিল—যা ছিল ওই সময় পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

সর্বশেষ এই মূল্যবৃদ্ধি নিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৬ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৩ বার দাম বেড়েছে, কমানো হয়েছে ৩ বার।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা করা হয়েছে, যা দেশে রুপার ইতিহাসের সর্বোচ্চ দাম।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ভরিতে ৬ হাজার ৯৯৮ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।

২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম মোট ১২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে, ৩ বার কমেছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম বেড়েই চলেছে। স্পট মার্কেটে সোনার দাম আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে—যা নজিরবিহীন ঘটনা। বিশ্লেষকরা বলছেন, কেবল জানুয়ারিতেই স্পট মার্কেটে সোনার দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সোনার দামে এই উর্ধ্বগতির অন্যতম কারণ মার্কিন ডলারের মান কিছুটা পড়ে যাওয়া, ফেডারেল রিজার্ভের সুদহারের নীতি, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার ওপর নির্ভরতা বৃদ্ধি।

Related Topics

টপ নিউজ

সোনার দাম / সোনা / স্বর্ণ / স্বর্ণের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]