Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
নির্বাচনি কাজে বের হয়ে নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন: ইসিতে অভিযোগ জামায়াতের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 08:05 pm
Last modified: 26 January, 2026, 08:23 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের

নির্বাচনি কাজে বের হয়ে নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন: ইসিতে অভিযোগ জামায়াতের  

নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে ইসিকে বলেছি। আমরা দেখছি তারা কি করেন।’ 
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 08:05 pm
Last modified: 26 January, 2026, 08:23 pm
ছবি: সংগৃহীত

নির্বাচনি কাজে বের হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন। গায়ে পড়ে এসব হামলা করা হচ্ছে। গত চার দিনে আমরা উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি এ বিষয়।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।  

নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'আমরা বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে ইসিকে বলেছি। আমরা দেখছি তারা কি করেন।' 

ঢাকা-১৫ আসনসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও তাদের অপদস্ত করা হচ্ছে উল্লেখ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, 'বিভিন্ন জায়গায় নির্বাচনি কাজ করতে আমাদের নারী কর্মীরা যখন বের হচ্ছেন, তখন তাদের ওপর হামলা ও অপদস্ত করা হচ্ছে। কোনো কোনো জায়গায় খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, 'এটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা ভোটের আয়োজনে ভূমিকা রাখছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের ওপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে। যা উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা ইসিকে অনুরোধ জানিয়েছি এ ব্যাপারে উনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এছাড়া আমরা স্ব স্ব এলাকাগুলোতেও অভিযোগ করেছি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না।'

জামায়াতের এই নেতা বলেন, 'এমপিভুক্ত শিক্ষক যখন নির্বাচনি কাজে বের হচ্ছেন, তখন স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা, কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা তাদের কাজ করতে বাধা দিয়েছেন। কাউকে জরিমানা করেছেন। যেখানে একজন এমপিওভুক্ত শিক্ষক নির্বাচনে প্রার্থী হচ্ছেন, সেখানে তিনি কেন কর্মী হতে পারবেন না? এ বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।' 

তিনি আরও বলেন, 'যেহেতু জামায়াতে ইসলামীর পক্ষে এখন নারীদের অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি। গ্রামাঞ্চল থেকে শুরু করে সারা দেশে নারীদের ব্যাপক সমর্থন রয়েছে। আমাদের ধারণা এ কারণেই একটি বড় দল এই আচরণ করছে।'

এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'আমাদের দলে ৪০ শতাংশই নারী কর্মী, যা অন্য দলে নেই।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / ইসি / হামলা / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]