Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
জুলাই স্মৃতি জাদুঘরের রেড টেলিফোনে শোনা যাবে হাসিনার রেকর্ডকৃত ফোনালাপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 11:15 am
Last modified: 21 January, 2026, 11:18 am

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

জুলাই স্মৃতি জাদুঘরের রেড টেলিফোনে শোনা যাবে হাসিনার রেকর্ডকৃত ফোনালাপ

জাদুঘরের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হলো সেখানে সংরক্ষিত রেড টেলিফোনটি, যেখানে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 11:15 am
Last modified: 21 January, 2026, 11:18 am
গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বিকেলে (২০ জানুয়ারি) গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেছেন। সেখানে প্রদর্শিত একটি রেড টেলিফোনের বোতাম চেপে দর্শনার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ডকৃত ফোনালাপ শুনতে পারবেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অবস্থিত এই জাদুঘরে প্রধান উপদেষ্টা বিকেল ৩টার দিকে পৌঁছান। তিনি পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলের ইতিহাস তুলে ধরা হয়েছে।

জাদুঘরের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হলো সেখানে সংরক্ষিত রেড টেলিফোনটি, যেখানে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড রাখা হয়েছে। দর্শনার্থীরা বোতাম চাপলে সরাসরি ওই ফোনালাপ শুনতে পারবেন।

পরিদর্শনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আন্দোলন সংশ্লিষ্ট নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছবি, স্মারক, শহীদদের পরিধেয় পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ নথি, পত্রিকার কাটিং এবং ওই সময়ের অডিও-ভিজ্যুয়াল রেকর্ড।

এ ছাড়া জাদুঘরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাস্থলও সংরক্ষণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গণভবন / প্রধান উপদেষ্টা / মুহাম্মদ ইউনূস / জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর / লাল টেলিফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]