Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
মোহাম্মদপুরে বিড়ালকে পিটিয়ে হত্যা: মামলার শুনানি পিছিয়ে ২৫ জানুয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 05:00 pm
Last modified: 08 January, 2026, 05:04 pm

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী

মোহাম্মদপুরে বিড়ালকে পিটিয়ে হত্যা: মামলার শুনানি পিছিয়ে ২৫ জানুয়ারি

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটিতে আসামি পক্ষের আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানির প্রস্তুতির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শেষবারের মতো সুযোগ দিয়ে ২৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 05:00 pm
Last modified: 08 January, 2026, 05:04 pm
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়াল পিটিয়ে ও লাথি মেরে হত্যার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুর আত্মপক্ষ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ঠিক করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটিতে আসামি পক্ষের আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানির প্রস্তুতির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শেষবারের মতো সুযোগ দিয়ে ২৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ ডিসেম্বর মামলাটিতে মোট চারজনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সাক্ষ্য প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের একটি বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নবম তলার বাসিন্দা আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন। একপর্যায়ে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকলেও তিনি পা দিয়ে পিষ্ট করে বিড়ালটির মৃত্যু নিশ্চিত করেন।

এই নৃশংস ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি 'পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার'-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা দায়ের করেন। আদালত জবানবন্দি রেকর্ড করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিড়ালটির ওপর নিষ্ঠুর নির্যাতনের সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেসময় প্রাণিপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

Related Topics

টপ নিউজ

বিড়াল হত্যা / মামলা / আদালত / শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]