Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিজয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 08:40 pm
Last modified: 04 January, 2026, 08:53 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

বিজয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

লের শীর্ষ নেতৃত্ব প্রসঙ্গে একটি বড় ঘোষণা দিয়ে মহাসচিব বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই-এক দিনের মধ্যেই দলের ‘চেয়ারপারসন’ পদে অধিষ্ঠিত করা হবে।' দীর্ঘ সময় পর তারেক রহমানের পূর্ণাঙ্গ নেতৃত্বে ফেরার বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
04 January, 2026, 08:40 pm
Last modified: 04 January, 2026, 08:53 pm
ছবি: টিবিএস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। তবে সেই সরকার সর্বদলীয় হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, 'বিএনপি জনমতের ওপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না; বরং যারা আমাদের সাথে দীর্ঘ সময় রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না।' 

দলের শীর্ষ নেতৃত্ব প্রসঙ্গে একটি বড় ঘোষণা দিয়ে মহাসচিব বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই-এক দিনের মধ্যেই দলের 'চেয়ারপারসন' পদে অধিষ্ঠিত করা হবে।' দীর্ঘ সময় পর তারেক রহমানের পূর্ণাঙ্গ নেতৃত্বে ফেরার বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন এই নির্বাচন জাতির জন্য এক বিশাল পরীক্ষা। দীর্ঘ সময় পর মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, 'নির্বাচন নিয়ে মিডিয়া নানা আশঙ্কার কথা বললেও বিএনপি কোনো শঙ্কা বোধ করছে না। আমরা প্রথম থেকেই নির্বাচন চেয়েছি এবং জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু ভোট হবে বলে আমরা আশাবাদী।'

দেশে সাম্প্রতিক 'মব ভায়োলেন্স' বা 'মবোক্রেসি' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার আসার পর দেশে মবোক্রেসির একটি নতুন কালচার দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।' 

প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ নিয়ে তিনি বলেন, 'গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। তাঁর স্বপ্ন ছিল একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমাদের এই লড়াই।' 

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, 'গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠিত হয় না। তবে আজ যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে। আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক সংসদ ও সংস্কৃতি গড়ে তুলি।'

ব্যক্তিগত সফরে রোববার দুপুরে সিলেটে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মতবিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিকসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নির্বাচন / বিএনপি / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]