Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে বছরে ৯ লাখ আয় সারজিস আলমের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2025, 08:40 pm
Last modified: 31 December, 2025, 08:45 pm

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর কাছে হারলেন এনসিপির সারজিস আলম

হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে বছরে ৯ লাখ আয় সারজিস আলমের

হলফনামায় সারজিস আলম উল্লেখ করেন, তার নিজের নামে কোনো বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট, দালান বা বাণিজ্যিক ও বিলাসবহুল ভবন নেই। বর্তমানে তার হাতে নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। পেশা হিসেবে তিনি ‘ব্যবসা’ উল্লেখ করেছেন।
টিবিএস রিপোর্ট
31 December, 2025, 08:40 pm
Last modified: 31 December, 2025, 08:45 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি: বাসস

পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবসা থেকে বছরে আয় ৯ লাখ টাকা। গত সোমবার বিকেলে পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দাখিল করা হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম 'সিদরাত ইন্টারপ্রাইজ', যা ঢাকার ৬ নম্বর ট্যাক্স জোনে নিবন্ধিত। ২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলমের মোট আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এর বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর প্রদান করেছেন।

হলফনামায় সারজিস আলম উল্লেখ করেন, তার নিজের নামে কোনো বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট, দালান বা বাণিজ্যিক ও বিলাসবহুল ভবন নেই। বর্তমানে তার হাতে নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। পেশা হিসেবে তিনি 'ব্যবসা' উল্লেখ করেছেন।

সম্পদের বিবরণীতে তিনি জানান, দান হিসেবে পাওয়া তার ১৬.৫০ শতাংশ কৃষিজমি রয়েছে। অর্জনের সময় এর মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এছাড়া তার ৭৫ হাজার টাকার আসবাবপত্র এবং ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

হলফনামার তথ্যমতে, সারজিস আলমের কোনো বন্ড, ঋণপত্র, শেয়ারবাজারে বিনিয়োগ কিংবা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নেই। তার নামে বর্তমানে একটি মামলা রয়েছে, যা তদন্তাধীন।

Related Topics

টপ নিউজ

সারজিস আলম / হলফনামা / মোট আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর কাছে হারলেন এনসিপির সারজিস আলম

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]