Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
তারেক রহমানের দেশে ফেরা: বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 05:20 pm
Last modified: 24 December, 2025, 05:36 pm

Related News

  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন

তারেক রহমানের দেশে ফেরা: বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 05:20 pm
Last modified: 24 December, 2025, 05:36 pm
ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ও নিরাপত্তাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত চলাচলের রুট এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপির বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে তারেক রহমানের চলাচলের সম্পূর্ণ রুটেও ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ ঘোষিত এই রুটের মধ্যে রয়েছে- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড হয়ে এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও পূর্বাচল এলাকা। এরপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল এবং গুলশান নর্থ এভিনিউ দিয়ে তার বাসভবন পর্যন্ত পুরো এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দেওয়া হয়েছে। কেউ অনুমোদনহীন ড্রোন ওড়ালে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান প্রথমে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে যাবেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ড্রোন / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]