Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 12:55 pm
Last modified: 24 December, 2025, 12:59 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ক্ষতিগ্রস্ত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 12:55 pm
Last modified: 24 December, 2025, 12:59 pm
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত বাস। ছবি: টিবিএস

তীব্র ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে পর,পর তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, উদ্ধার কার্যক্রম শুরু করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় প্রায় পনের মিনিট যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে।

বিষয়টি নিশ্চিত করে,হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ক্ষতিগ্রস্ত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এছাড়া দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব রয়েছে এবং বেপরোয়া গতি দুর্ঘটনার প্রধান কারণ।

তাই দুর্ঘটনা এড়াতে, কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

Related Topics

টপ নিউজ

মাওয়া এক্সপ্রেসওয়ে / ঘন কুয়াশা / বাস / কাভার্ড ভ্যান / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]