Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 07:45 pm
Last modified: 18 December, 2025, 07:51 pm

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান

ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার

নুজহাত আনোয়ার ব্যাংকিং খাতে ১৬ বছর অতিবাহিত করেছেন। এ সময় তিনি সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 07:45 pm
Last modified: 18 December, 2025, 07:51 pm
নুজহাত আনোয়ার। ছবি: সৌজন্যে

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজারের শীর্ষ নির্বাহী পদের দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো।

গত বছরের মে মাসে এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করার পর থেকে ডিএসইর এমডি পদটি শূন্য ছিল। এতদিন অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে এক্সচেঞ্জটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে বেশ কয়েকটি জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন।

আইএফসিতে থাকাকালীন তিনি বতসোয়ানা ও নামিবিয়ার কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন। বতসোয়ানায় আইএফসির উপস্থিতি নিশ্চিত করা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়া; বিশেষ করে সেখানে আইএফসির প্রথম বিনিয়োগ সহজতর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার পেশাগত দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, ট্রানজেকশন সার্ভিস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসি। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নের জন্য এই খাতগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

নুজহাত আনোয়ার ব্যাংকিং খাতে ১৬ বছর অতিবাহিত করেছেন। এ সময় তিনি সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, 'ডিএসই'র জন্য একজন যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে গত এক বছর ধরে পর্ষদ এবং এর নমিনেশন ও রেমুনারেশন কমিটি (এনআরসি) নিবিড়ভাবে কাজ করেছে।'

ডিএসইর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নুজহাত আনোয়ারের নেতৃত্বের গুণাবলি, দেশি ও আন্তর্জাতিক আর্থিক বাজারে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং পুঁজিবাজারের রূপান্তরে তার দৃঢ় প্রতিশ্রুতি ডিএসইকে উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।

মমিনুল ইসলাম বলেন, 'আমরা আত্মবিশ্বাসী যে, আগামী দিনগুলোতে ডিএসইকে নেতৃত্ব দেওয়ার জন্য নুজহাতই সঠিক প্রার্থী।'

তিনি আরও জানান, তাকে দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগদান করানোর জন্য ডিএসই বাকি অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করবে।
 
Related Topics

টপ নিউজ

ডিএসই / ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) / নতুন এমডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]