Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 06:15 pm
Last modified: 03 September, 2025, 06:19 pm

Related News

  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের বড় দরপতন; ক্রেতা সংকটে লেনদেন স্থগিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই-তে দাখিল করা ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে তিনি ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 06:15 pm
Last modified: 03 September, 2025, 06:19 pm
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) -এর মাধ্যমে তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই-তে দাখিল করা ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে তিনি ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন। বুধবার ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। এ হিসাবে বিক্রির মোট অংক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা।

এদিন ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.৪৭ শতাংশ বেড়ে ৪২ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়।

গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন জুবায়দুর রহমান। এর আগে, চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালক হিসেবে মনোনীত করে, এবং তিনি এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ব্যাংকের এপ্রিল মাসের মাসিক শেয়ারহোল্ডিং রিপোর্টে তার নামে কোনো শেয়ার দেখানো হয়নি। কিন্তু জুলাই মাসের রিপোর্টে দেখা যায় তিনি ১ লাখ ৪৯ হাজার শেয়ারের মালিক।

ইসলামী ব্যাংকের শেয়ার বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টিবিএসকে জানান, জুবায়দুর রহমান এক দশকেরও বেশি আগে শেয়ারগুলো কিনেছিলেন। তবে নথিপত্রে অসঙ্গতির কারণে সেগুলো আগের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং শেয়ারগুলো তার নামে নথিভুক্ত করা হয়।

এদিকে ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক আগের বছরের তুলনায় ৮১ শতাংশ কম সমন্বিত নিট মুনাফা দেখিয়েছে। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যেখানে ২০২৩ সালে তা ছিল মাত্র ৩ শতাংশ।

খেলাপি ঋণের এ নজিরবিহীন বৃদ্ধি ৬৯ হাজার ৭৭০ কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতি ( প্রভিশন) ঘাটতি তৈরি করেছে। এ কারণে ব্যাংকটি ২০২৪ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ৬৭ কোটি ৪০ লাখ টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়, যা এক বছর আগে ছিল ২.২২ টাকা।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ / শেয়ার বিক্রি / চেয়ারম্যান / পুঁজিবাজার / ডিএসই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের বড় দরপতন; ক্রেতা সংকটে লেনদেন স্থগিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]