Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 10:50 pm
Last modified: 17 December, 2025, 11:12 pm

Related News

  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

এর আগে আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।
টিবিএস রিপোর্ট
17 December, 2025, 10:50 pm
Last modified: 17 December, 2025, 11:12 pm
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। 

পরে আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, 'হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন'। 

প্রেস উইং আরও জানিয়েছে, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

এর আগে আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল বলে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেছিলেন, 'আমরা জানতে পেরেছি তার চিকিৎসা সিঙ্গাপুর জেনেরেল হাসপাতালে চলবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টই চলবে। প্রতিদিন তার ইনভেস্টিগেশন করা হবে। তার অবস্থা ক্রিটিক্যাল ও স্ট্যাটিক আছে।'

তিনি আরও বলেছিলেন, 'আজকেও হাদির সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে স্কেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, লাংস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুট আগের মতোই সাপোর্টের মাধ্যমে হচ্ছে।'

ডা. আহাদ বলেন, 'হাদির ব্রেনের মধ্যে গুলির ছোট অংশ রয়ে গেছে, সেটার জন্য নতুন করে অপারেশন লাগবে কি না বা সেই অপারেশনের জন্য তাকে যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না; সে বিষয়ে আলোচনা চলছে।'

তিনি বলেন, 'আমরা বলতে চাই তার যে জায়গায় গুলির অংশটা রয়েছে, সেটি অপারেশন করলে নতুন করে ডেভলভমেন্ট হবে, সেটি এখনও বলা যায়। এছাড়া তার শরীর জার্নির ধকল নিতে পারবে কি না সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে এবং তার পরিবারের ইচ্ছের একটা বিষয় আছে।'

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তাঁর ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ওসমান হাদি / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]