Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট
02 May, 2026, 01:35 pm
Last modified: 02 May, 2026, 01:37 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও

ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?

সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকা বা টম ব্র্যাডির মতো ক্রীড়াবিদরা দাবি করেন, এই পদ্ধতি তাদের পেশির ব্যথা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।
দ্য ইকোনমিস্ট
02 May, 2026, 01:35 pm
Last modified: 02 May, 2026, 01:37 pm
ইলাস্ট্রেশন: স্ক্রিটিনা স্পানো/ দ্য ইকোনমিস্ট

আকুপাংচার প্রায় ৩,০০০ বছরের পুরোনো একটি চীনা চিকিৎসা পদ্ধতি। এতে শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে সুচ ফুটিয়ে শরীরের জীবনীশক্তি 'চি'-এর প্রবাহকে সচল রাখার চেষ্টা করা হয়। পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘকাল ধরে একে তুচ্ছতাচ্ছিল্য করা হলেও, বর্তমানে এর জনপ্রিয়তা আকাশচুম্বী।

নামিদামি মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এর বার্ধক্যবিরোধী প্রভাবের গুণগান করেন। সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকা বা টম ব্র্যাডির মতো ক্রীড়াবিদরা দাবি করেন, এই পদ্ধতি তাদের পেশির ব্যথা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। বর্তমানে উদ্বেগ, হাঁপানি, বন্ধ্যাত্ব এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) নিরাময়েও আকুপাংচার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি কতটা কার্যকর?

কিছু ক্ষেত্রে এর স্বপক্ষে বেশ জোরালো প্রমাণ পাওয়া যায়। ২০১৮ সালে 'জার্নাল অফ পেইন'-এ প্রকাশিত একটি গবেষণায় ২০,৮২৭ জন রোগীর ওপর পরিচালিত ৩৯টি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হয়েছিল। এসব রোগী দীর্ঘস্থায়ী পেশির ব্যথা, মাথাব্যথা বা অস্টিওআর্থারাইটিসে ভুগছিলেন। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত আকুপাংচার নিয়েছেন, তারা অন্য রোগীদের তুলনায় ব্যথায় অনেক বেশি উপশম পেয়েছেন। এমনকি এক বছর পরেও এর সুফল বজায় ছিল।

আকুপাংচার ঠিক কীভাবে কাজ করে, তা নিয়ে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএচ)-এর অবসরপ্রাপ্ত পরিচালক হেলেন ল্যাঞ্জেভিনের একটি তত্ত্ব রয়েছে। তার গবেষণা বলছে, শরীরে সুচ ফোটানোর সময় তা যোজক কলা 'ফাসিয়া'র তন্তুগুলোকে পেঁচিয়ে ফেলে। এর ফলে স্নায়ুর প্রান্তে এমন এক ধরণের টান সৃষ্টি হয় যা ব্যথা কমাতে ভূমিকা রাখে।

তবে আকুপাংচারের সব সুফলই যে শারীরিক প্রক্রিয়া থেকে আসে, তা নয়। এর পেছনে মস্তিষ্কের 'প্লাসেবো ইফেক্ট'-এর বড় ভূমিকা থাকতে পারে। যখন মানুষ বিশ্বাস করে যে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে, তখন মস্তিষ্ক নিজেই ব্যথানাশক রাসায়নিক নিঃসরণ করে ব্যথা কমিয়ে দেয়। ২০২০ সালে 'জামা ইন্টারনাল মেডিসিন'-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, আসল আকুপাংচার এবং ভুয়া আকুপাংচারের মধ্যে ব্যথার উপশমে খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য নেই। ইউনিভার্সিটি অফ এক্সেটার-এর প্রফেসর এডজার্ড আর্নস্টের মতে, 'যেকোনো থেরাপির সাথেই স্বয়ংক্রিয়ভাবে প্লাসেবো ইফেক্ট যুক্ত থাকে।'

আপাতত, আকুপাংচারের সুফলের ঠিক কতটুকু অংশ শরীরতাত্ত্বিক কারণে আর কতটুকু মস্তিষ্কের বিশ্বাসের কারণে ঘটে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা বিজ্ঞানীদের জন্য বেশ কঠিন। 

ব্যথা কমানোর বাইরে আকুপাংচারের অন্যান্য সুফলগুলো এখনো অতটা স্পষ্ট নয়। ২০২২ সালে 'কমপ্লিমেন্টারি থেরাপিস ইন মেডিসিন'-এ প্রকাশিত একটি পর্যালোচনায় (যা পেশাদার আকুপাংচারিস্টরা লিখেছেন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ চাইনিজ মেডিসিন দ্বারা অর্থায়নকৃত) ৮৬২টি পূর্ববর্তী গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, অস্ত্রোপচার-পরবর্তী বমি বমি ভাব কমাতে এই পদ্ধতিটি প্রচলিত কিছু ওষুধের মতোই কার্যকর।

এছাড়া মাইগ্রেন, দুশ্চিন্তাজনিত মাথাব্যথা, ক্যান্সারের কারণে সৃষ্ট অবসাদ বা ক্লান্তি, নারী বন্ধ্যাত্ব (প্রজনন চিকিৎসার পাশাপাশি ব্যবহার করলে) এবং পুরুষদের দীর্ঘস্থায়ী 'পেলভিক পেইন' চিকিৎসাতেও এটি বেশ ভালো ফল দিচ্ছে।

তবে পেশির কর্মক্ষমতা দ্রুত পুনরুদ্ধারসহ অন্য আরও ৮৬টি শারীরিক সমস্যার ওপর করা পরীক্ষায় আশানুরূপ কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে আরও ছয়টি রোগের ক্ষেত্রে আকুপাংচার কোনো ইতিবাচক প্রভাবই ফেলতে পারেনি।

প্রমাণের ভিত্তিতে বলা যায়, দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ের জন্য আকুপাংচার একটি কার্যকর বিকল্প হতে পারে, বিশেষ করে বেশিরভাগ ব্যথানাশক ওষুধের তুলনায় এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। তবে ব্যথার বাইরে অন্যান্য চিকিৎসায় এর কার্যকারিতা এখনো ধোঁয়াশায় ঘেরা।

Related Topics

টপ নিউজ

আকুপাংচার / চিকিৎসা / বিজ্ঞানসম্মত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]