Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
'আবার রিমান্ডে নিলে হার্ট অ্যাটাক করব’: আদালতকে নাসা গ্রুপের নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:05 pm
Last modified: 08 December, 2025, 04:58 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

'আবার রিমান্ডে নিলে হার্ট অ্যাটাক করব’: আদালতকে নাসা গ্রুপের নজরুল

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:05 pm
Last modified: 08 December, 2025, 04:58 pm
ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলশানে কামাল হোসেন প্রকাশ সবুজ হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ড শুনানিকালে নজরুল ইসলাম বিচারককে উদ্দেশ্য করে বলেন, 'আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। এর আগে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। আবারও যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে আমি হার্ট অ্যাটাক করব স্যার।'

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, গোপন তদন্ত ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত এবং তিনি অপর সহযোগীদের অর্থ জোগান ও উসকানি দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী বাপ্পিসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, নজরুল ইসলাম এই মামলায় সন্দিগ্ধ আসামি। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তদন্ত কর্মকর্তা তা নিজের মুখে বলেছেন। জুলাই আন্দোলনের সময় [গত বছরের ২ জুলাই] আসামি দেশের বাইরে ছিলেন। মানবিক দিক বিবেচনা করে বয়স্ক ও অসুস্থ এই ব্যক্তির রিমান্ড বাতিলের প্রার্থনা জানান তারা।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে নজরুল ইসলাম নিজের অসুস্থতার কাগজপত্র দেখিয়ে বলেন, 'আমি অনেক গুরুতর অসুস্থ। এই আমার অসুস্থতার কাগজপত্র। আমি হার্টের রোগী, আমার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। জেলখানায় অনেকবার হার্টে পেইন [ব্যথা] উঠেছে, সেখানে চিকিৎসাও চলছে। আমার বুকের রাইট কর্নারে ব্যথা ওঠে।'

তিনি আরও বলেন, 'এর আগেই দুই দফা রিমান্ডে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছেন। মামলা যেহেতু হয়েছে, কিছুই করার নেই। আবারও যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে আমার হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক করব। আমি অসুস্থ, বয়স্ক ব্যক্তি। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে পারেন। আমি একজন স্নাতক ডিগ্রিধারী।'

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড বাতিলের বিরোধিতা করেন। তিনি বলেন, 'শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট সরকার হয়ে ওঠেননি। আসামিরা অর্থ জোগান দিয়ে তাদের ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। আসামি ঘটনার সঙ্গে জড়িত, তিনি একজন অর্থ জোগানদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ড প্রয়োজন।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন প্রকাশ সবুজ (৪০)। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

নাসা গ্রুপ / নজরুল ইসলাম মজুমদার / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]