Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নির্বাচন বানচালে সক্রিয় একাধিক ষড়যন্ত্রকারী মহল: বিএনপি নেতা ফারুক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 04:20 pm
Last modified: 28 November, 2025, 04:28 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

নির্বাচন বানচালে সক্রিয় একাধিক ষড়যন্ত্রকারী মহল: বিএনপি নেতা ফারুক 

তার দাবি, জাতীয়তাবাদী শক্তি প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করেছে। আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে।
টিবিএস রিপোর্ট
28 November, 2025, 04:20 pm
Last modified: 28 November, 2025, 04:28 pm
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, 'দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল, একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।'

তার দাবি, জাতীয়তাবাদী শক্তি প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করেছে। আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে।

সমাবেশে তিনি টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, 'আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী মহল এ সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। হাসিনা সরকারের বিদায়ের পরেও কিছু সংখ্যক প্রেতাত্মারা দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালাচ্ছে।'

সাবেক এ চিফ হুইপ বলেন, 'বিএনপির ঘোষিত ৩১ দফা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।'

নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, ইনশাল্লাহ, দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।' 

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানান। 

সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যরাও বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ষড়যন্ত্রকারী / জয়নুল আবদিন ফারুক / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]