Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
হাসিনার রায়ের তারিখ ঘোষণা, আ.লীগের 'লকডাউন' ঘিরে ঢাকায় সক্রিয়তা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:05 am
Last modified: 13 November, 2025, 11:12 am

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

হাসিনার রায়ের তারিখ ঘোষণা, আ.লীগের 'লকডাউন' ঘিরে ঢাকায় সক্রিয়তা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর

যাত্রাবাড়ী, শনিরআখড়া, সায়দাবাদ, আমিনবাজার, গাবতলী ও উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থানে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চলাচলকারী নাগরিকদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:05 am
Last modified: 13 November, 2025, 11:12 am
রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের নিরাপত্তা তল্লাশি। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

রাজনৈতিক কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পুরোনো দৃশ্য ফিরে এলো রাজধানীতে। মোড়ে মোড়ে তল্লাশি চৌকি, এপিসি ও অন্যান্য সাঁজোয়া যান, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহলদারি চোখে পড়ছে। পাশাপাশি, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোড়ে মোড়ে জড়ো হয়ে লাঠি মিছিল করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (আইসিটি) আজ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা এবং আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচি কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

যাত্রাবাড়ী, শনিরআখড়া, সায়দাবাদ, আমিনবাজার, গাবতলী ও উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থানে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চলাচলকারী নাগরিকদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

হাইকোর্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যালয় রয়েছে। সেখানে বিজিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর টহলদলও কাজ করছে।

ধানমন্ডি ৩২-এ অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল কমে গেছে, বিশেষ করে খুলনা ও বরিশালের দিকে।

বাস মালিকরা বলছেন, 'যাত্রী পেলে গাড়ি যাবে।' তবে বেশিরভাগ গাড়ি চলছে না। খুলনা ও বরিশাল থেকে ঢাকামুখী গাড়িও অনেকটাই বন্ধ রয়েছে।

বাংলামোটরে পুলিশের চেকপোস্ট। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

আইসিটি থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ আজ ঘোষণা করা হবে। মামলার আসামির মধ্যে রয়েছেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উল্লেখ্য, আবদুল্লাহ আল-মামুন এই মামলায় রাজসাক্ষী হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে আজ 'লকডাউন' কর্মসূচি ডেকেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটেছে।
 

Related Topics

টপ নিউজ

আইনশৃঙ্খলা বাহিনী / তল্লাশি / নিরাপত্তা / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]