Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপি বলল ‘আমাদের সাথেই আছেন’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 12:00 pm
Last modified: 24 October, 2025, 12:01 pm

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপি বলল ‘আমাদের সাথেই আছেন’

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 12:00 pm
Last modified: 24 October, 2025, 12:01 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে দলটি বলেছে, তিনি দলের কাজে পুরোপুরি সক্রিয় আছেন।

এর আগে একাধিক অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পদসংক্রান্ত জটিলতার কারণে দুই সপ্তাহ আগে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসিরউদ্দিন পাটওয়ারী। এরই পরিপ্রেক্ষিতে দলটি এই স্পষ্টীকরণ দিল।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত ফেসবুকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই প্রতিবেদনগুলোকে 'সঠিক নয়' বলে উল্লেখ করেছেন।

ওই বিবৃতিতে তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।'

এর আগে এনসিপির নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দলে নিজের ভূমিকা নিয়ে অভ্যন্তরীণ জটিলতার কারণে পাটওয়ারী পদত্যাগ করেছেন।

ওইসব প্রতিবেদনে দাবি করা হয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দেবেন এবং নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব নেবেন। এ দায়িত্ব বর্তমানে পাটওয়ারী সামলাচ্ছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, আসিফ মাহমুদের এই প্রস্তাবে এনসিপির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি থাকায় মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাটওয়ারী।

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]