Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গত নির্বাচনগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ করেছে: ইসি সানাউল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2025, 09:10 pm
Last modified: 06 October, 2025, 09:13 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

গত নির্বাচনগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ করেছে: ইসি সানাউল্লাহ

তিনি বলেন, ‘প্রথমত কিছু কিছু বাহিনী ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। এর বাইরেও গত ১৫-১৬ বছর ধরে যে সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, সেটি ডেলিবারেট ইনক্লুশন। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।’
টিবিএস রিপোর্ট
06 October, 2025, 09:10 pm
Last modified: 06 October, 2025, 09:13 pm
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, গত নির্বাচনগুলোতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন খারাপ করার কাজটি করেছে। এবার তারা হয়তো অতখানি শক্তিশালী থাকবে না, তবে ভালো নির্বাচনের জন্য কাজ করবে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সানাউল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, 'প্রথমত কিছু কিছু বাহিনী ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। এর বাইরেও গত ১৫-১৬ বছর ধরে যে সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, সেটি ডেলিবারেট ইনক্লুশন। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে একটা আশার কথা হচ্ছে—গত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী খুব শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু তারা নির্বাচনকে খারাপ করার কাজটি করেছে। এবার হয়তো তারা অতটা শক্তিশালী থাকবে না, তবে ভালো নির্বাচনের জন্য কাজ করবে।'

ইসি সানাউল্লাহ আরও বলেন, 'যেসব ঘাটতি আছে, আমরা তা সমাধানের চেষ্টা করছি। জাতীয়ভাবে আমাদের যা যা সক্ষমতা আছে, সেদিকে মনোযোগ দিচ্ছি। রোভার-স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে কেন্দ্রে রাখার চেষ্টা করছি। আমাদের সম্পূর্ণ সক্ষমতাকে কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ প্রশাসনসহ পাঁচটি বিশেষ সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির নেতৃত্বে আছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট দূর করার আহ্বান জানান গণমাধ্যম প্রতিনিধিরা। তারা বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে নির্বাচন ব্যবস্থা ও কমিশনের প্রতি জনগণের বিশ্বাসহীনতা সৃষ্টি হয়েছে। ভালো নির্বাচন আয়োজনের মাধ্যমে কমিশনকে এই আস্থার সংকট দূর করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

যমুনা টিভির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, 'পুলিশ-প্রশাসনের দায়দায়িত্ব ইসিকেই নিতে হবে। কারণ, তাদের মধ্যে এমন মনোভাব কাজ করতে পারে যে দায়িত্ব শেষ করলেই বাঁচি—যেন ভোটের পর ক্ষমতাসীন দলের রোষানলে না পড়েন। রাতের ভোট হয়েছে, এতে প্রিসাইডিং অফিসারের ভূমিকা ছিল। কিন্তু গ্রেপ্তার হয়েছেন কে? সিইসি। কাজেই এই বিষয়গুলো ইসিকে দেখতে হবে।'

Related Topics

টপ নিউজ

ইসি / আবুল ফজল মো. সানাউল্লাহ / নির্বাচন / নির্বাচন কমিশন / আইনশৃঙ্খলা বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]