Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচলে আবারও শ্রমিকদের বাধা, যাত্রী ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 03:30 pm
Last modified: 30 September, 2025, 03:32 pm

Related News

  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচলে আবারও শ্রমিকদের বাধা, যাত্রী ভোগান্তি

চলতি মাসেই বেতন ও সুবিধা বৃদ্ধির দাবিতে আরও দুই দফা বাস বন্ধ করেছিলেন চালক, সুপারভাইজার ও সহকারীরা। বারবার এভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 03:30 pm
Last modified: 30 September, 2025, 03:32 pm
ছবি: টিবিএস

রাজশাহী থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মালিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর টিকিট কেটে নতুন করে বিপাকে পড়েছেন যাত্রীরা।

টানা চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী শিরোইল বাসস্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছাড়লেও শ্রমিকরা এসে তা আটকে দেন।

জানা যায়, ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে সোমবার রাত পর্যন্ত শ্রমিকরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালেও তারা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

এর আগে, সোমবার দুপুরে মালিকপক্ষ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ছেড়ে যাওয়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

মালিকদের দাবি ছিল, আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং সিদ্ধান্ত হয়েছে, আগের মতো সুশৃঙ্খলভাবে বাস চলবে।

তবে ওই সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের একাংশ তা প্রত্যাখ্যান করে ফের ধর্মঘটে যান। 

শ্রমিকদের অভিযোগ, একই রুটে চলাচলকারী একতা পরিবহনের মতো সুবিধা তারা পাচ্ছেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও ঘোষণা দেন তারা।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে হঠাৎ করেই বাস বন্ধ করে দেন মালিকরা।

চলতি মাসেই বেতন ও সুবিধা বৃদ্ধির দাবিতে আরও দুই দফা বাস বন্ধ করেছিলেন চালক, সুপারভাইজার ও সহকারীরা। বারবার এভাবে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

শিরোইল বাসস্ট্যান্ডে এক নারী যাত্রী বলেন, 'ধর্মঘট প্রত্যাহার শুনে আমি ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু হঠাৎ আবার বন্ধ করে দিয়েছে। এখন টাকাও ফেরত দিচ্ছে না। বলছে যেখানে থেকে টিকিট কেটেছি সেখানেই ফেরত নিতে হবে।'

তিনি আরও বলেন, 'এখন আবার সেখানে যাওয়া সম্ভব নয়। অথচ আমাকে জরুরিভাবে ঢাকায় যেতে হবে।'

শ্রমিকদের পক্ষে দেশ ট্রাভেলসের চালক সাদেক বলেন, 'মালিকরা যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মানি না। শুধু চালক নয়, সুপারভাইজার ও সহকারীরও সুবিধা বাড়াতে হবে। আমাদের দাবিগুলো মানা না হলে আবারও টানা ধর্মঘটে যেতে বাধ্য হব।'

Related Topics

টপ নিউজ

রাজশাহী / বাস চলাচল / শ্রমিক / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]