Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বরিশালে হরিজন কলোনি উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 06:40 pm
Last modified: 23 September, 2025, 06:46 pm

Related News

  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

বরিশালে হরিজন কলোনি উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে, আদালত বরিশাল সিটি করপোরেশনের এই উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
টিবিএস রিপোর্ট
23 September, 2025, 06:40 pm
Last modified: 23 September, 2025, 06:46 pm
ছবি: সংগৃহীত

বরিশালের কাঠপট্টি এলাকায় অবস্থিত শতবর্ষী হরিজন কলোনি উচ্ছেদে সিটি করপোরেশনের কার্যক্রমে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে সিটি করপোরেশনের উচ্ছেদ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে, আদালত বরিশাল সিটি করপোরেশনের এই উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন  জ্যেষ্ঠ আইনজীবী বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা, অনুপ সাহা এবং মিনা রানী দে। এর আগে, বরিশাল সিটি করপোরেশনের হরিজন সম্প্রদায়ের উচ্ছেদে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট সৌমিত্র সরদার, হিন্দোল নন্দী এবং বিপ্লব পোদ্দারসহ কয়েকজন আইনজীবী। রিটের সঙ্গে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনও সংযুক্ত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার ওই কলোনিতে ৩৬টি পরিবারে প্রায় ১০০ সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের সদস্য বসবাস করেন। সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের দুর্গাপূজার পর কলোনি ছেড়ে দেওয়ার জন্য মৌখিকভাবে জানানো হয়, যা বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ-আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে কলোনির বাসিন্দারা নগর ভবনে গিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকারী হরিজন সদস্য মুনু লাল বলেন, "আমরা যেন সুইপার কলোনিতেই বসবাস করতে পারি, এমন আবেদন জানিয়েছি। প্রশাসক বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করছি।"

বাসিন্দাদের ভাষ্যমতে, তারা শতাধিক বছর ধরে এই কলোনিতে বসবাস করে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত আছেন। এর আগে কখনো তাদের উচ্ছেদের চেষ্টা করা হয়নি। হঠাৎ করে নতুন জায়গায় চলে যেতে বলায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এই স্থানে একটি বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সে কারণেই সিটি করপোরেশনের মাধ্যমে তাদের উচ্ছেদের তৎপরতা চালানো হচ্ছে।

Related Topics

টপ নিউজ

হরিজন কলোনি / বরিশাল / কাঠপট্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]