Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
পাউবোর সাবেক প্রধান প্রকৌশলীর মেয়ের বিদেশযাত্রার অনুমতি দেননি আদালত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 05:30 pm
Last modified: 16 September, 2025, 05:33 pm

Related News

  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী

পাউবোর সাবেক প্রধান প্রকৌশলীর মেয়ের বিদেশযাত্রার অনুমতি দেননি আদালত

গত ১৫ মে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন একই আদালত। 
টিবিএস রিপোর্ট
16 September, 2025, 05:30 pm
Last modified: 16 September, 2025, 05:33 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)  সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফার মেয়ে সুবর্ণা মোস্তফাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেননি আদালত।

সুবর্ণার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আবেদন নাকচ করে দেন।

সুবর্ণার আইনজীবী ব্যারিস্টার কাজী মারুফুল আলম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে সুবর্ণা মোস্তফার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করি। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার জাহান রুমী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আবেদন নাকচ করে দেন।

ব্যারিস্টার কাজী মারুফুল আলম শুনানিতে বলেন, সুবর্ণা মোস্তফার বাবা আরিফ মোস্তফার বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ রয়েছে। কিন্তু সুবর্ণা পরিবারসহ আলাদা থাকেন। দুদক যেসব অভিযোগের কথা বলেছে, এর সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। তার তিনটি সন্তান রয়েছে। অভিযোগকারীরা এই মামলায় মিথ্যা ও অন্যায়ভাবে তাকে যুক্ত করেছেন। সুবর্ণার লিভারে টিউমার, তিনি হেপাটাইটিস বি' রোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া প্রয়োজন।

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার জাহান শুনানিতে বলেন, আরিফ মোস্তফার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্পে 'দুর্নীতির' অর্থ দিয়ে তার স্ত্রী তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি কিনেছেন। খুলনা শহরে একাধিক বাড়ি করেছেন, বিভিন্ন কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার কিনেছেন। কোম্পানির মাধ্যমে নিজ কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের টেন্ডারে অংশ নিয়ে 'অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ' সম্পদ গড়ে তুলেছেন।

আদালতকে তিনি আরও জানান, "আরিফ মোস্তফা খুলনা শহরে ছয় তলা বাড়ি, গুলশান-২ ও ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় ৫০ বিঘা জমি, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর কিনেছেন। এছাড়া বিপুল স্বর্ণ কেনাসহ তার বিরুদ্ধে বিভিন্ন 'অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ' অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এসব অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে তার পরিবারও যুক্ত রয়েছে। তার মেয়ে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।"

জানা গেছে, গত ১৫ মে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন একই আদালত। 

Related Topics

টপ নিউজ

পানি উন্নয়ন বোর্ড / সাবেক প্রধান প্রকৌশলী / দুর্নীতি / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]