Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কাস্টমসের হয়রানি বন্ধ ও বন্ড-সংক্রান্ত সেবা সহজ করার আহ্বান তৈরি পোশাক শিল্প মালিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 09:35 am
Last modified: 09 September, 2025, 09:36 am

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

কাস্টমসের হয়রানি বন্ধ ও বন্ড-সংক্রান্ত সেবা সহজ করার আহ্বান তৈরি পোশাক শিল্প মালিকদের

সোমবার (৮ সেপ্টেম্বর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সাউথ কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় তুলে ধরে।
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 09:35 am
Last modified: 09 September, 2025, 09:36 am

দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্প মালিকরা বন্ড-সংক্রান্ত সেবা দ্রুত ও সহজ করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সাউথ কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় তুলে ধরে।

বিজিএমইএ'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক রপ্তানিকারক বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রতিষ্ঠানের (ওয়াশিং, প্রিন্টিং, ডাইং ও এমব্রয়ডারিসহ) সেবা কার্যক্রমের ক্ষেত্রে ভ্যাট নিয়ে হয়রানি না করার বিষয়ে প্রতিনিধি দল কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

এতে আরও বলা হয়, 'পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, দ্রুততা ও হয়রানিমুক্ত করার ওপর বিজিএমইএ নেতারা জোর দেন।'

সভায় বায়ারের কাছ থেকে 'ফ্রি অব চার্জ (এফওসি)' ভিত্তিতে কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজীকরণ, বন্ডেড প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে নন-বন্ডেড প্রত্যক্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানে পণ্য ও সেবা সরবরাহ জটিলতামুক্ত রাখা এবং সাবকন্ট্রাক্ট কার্যক্রম সহজ করার বিষয়েও আলোচনা হয়।

শিল্পের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে পূর্বের মতো সব কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের জন্যও বিজিএমইএ নেতারা কমিশনারকে অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার সভায় বলেন, অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে কাস্টমস-সংক্রান্ত সেবাগুলো আরও দ্রুত ও সহজ করার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।'

তিনি আরও আশ্বস্ত করেন, যেকোনো ইস্যু পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে এবং কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা দেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক খাত / রপ্তানি খাত / বিজিএমইএ / কাস্টমসে হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]