Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বিএসইসির শিবলী রুবাইয়াত, গ্রেপ্তার দেখানোর আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2025, 05:05 pm
Last modified: 08 September, 2025, 05:16 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা

অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বিএসইসির শিবলী রুবাইয়াত, গ্রেপ্তার দেখানোর আদেশ

গত ১৬ এপ্রিল প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন এবং এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
টিবিএস রিপোর্ট
08 September, 2025, 05:05 pm
Last modified: 08 September, 2025, 05:16 pm
ছবি: টিবিএস

এক হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা আরেক মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

এদিন শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে দুদক এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৬ এপ্রিল প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন এবং এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করেই এবং মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই ছাড়াই অস্বাভাবিকভাবে অতি মূল্যায়নের মাধ্যমে সদ্য নিবন্ধিত একটি কোম্পানি 'শ্রীপুর টাউনশিপ লিমিটেড'-এর নামে বন্ডের মাধ্যমে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এই অর্থ প্রথমে চলতি হিসাবে জমা দেওয়া হয়। পরে ২০০ কোটি টাকা এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা স্থানান্তর করা হয় বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে। সেখান থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে নগদ উত্তোলন করে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়।

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম / দুদক / আদালত / কারাগার / আটক / বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) / সালমান এফ রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]