Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
যশোরে মাদক অভিযানে সিআইডি'র উপর হামলা, আহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 09:15 pm
Last modified: 04 September, 2025, 09:29 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

যশোরে মাদক অভিযানে সিআইডি'র উপর হামলা, আহত ৪

সিআইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে সিআইডির একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদ রানার ছেলে তুষারকে কাশ্মীরি বিরিয়ানি হাউজে নিয়ে তল্লাশি চালায় তারা। সিআইডির দাবি, তল্লাশিতে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 09:15 pm
Last modified: 04 September, 2025, 09:29 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোর শহরতলীর রাজারহাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে সিআইডি পুলিশের চার সদস্য হামলার শিকার হয়েছেন। স্থানীয়দের গণপিটুনিতে তারা আহত হন। গুরুতর আহত কনস্টেবল শহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে অভিযুক্ত তুষারসহ অজ্ঞাত কয়েকজনের নামে দুটি মামলা করেছে।

সিআইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম নিয়ে একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদ রানার ছেলে তুষারকে কাশ্মীরি বিরিয়ানি হাউজে নিয়ে তল্লাশি চালায় তারা। সিআইডির দাবি, তল্লাশিতে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তবে তুষার তখন সিআইডি সদস্যদের 'ভুয়া পুলিশ' বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডি সদস্যদের উদ্ধার করে।

এ বিষয়ে রাজারহাট এলাকার চা দোকানি মোতাহার হোসেন বলেন, 'কাশ্মীরি বিরিয়ানি হাউজের সামনে থেকে মারামারি করতে করতে আমার দোকানের সামনে চলে আসে। সাদা পোশাকে যারা ছিল তারা নিজেদের সিআইডি পরিচয় দিচ্ছিল। তুষার তখন বলছিল, আমার টাকা-মোবাইল নিয়ে যাচ্ছে, ভুয়া সিআইডি। তখন কয়েকজন উত্তেজিত হয়ে হামলা চালায়। এসময় দুজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে দুজনকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

স্থানীয়রা জানান, তুষারের বিরুদ্ধে আগে মাদকের মামলা না থাকলেও মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে। তাদের মতে, সিআইডি সদস্যরা অফিসিয়াল পোশাকে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।

এদিকে অভিযুক্ত তুষারের দাবি, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় মারামারির সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'হঠাৎ দুই ব্যক্তি আমাকে ধরে কেয়া হোটেলে নিয়ে যায়। পকেটে কি আছে জানতে চাইলে আমি দুটি ফোন ও পাঁচ হাজার টাকা বের করি। পরে তাদের একজন টাকা-মোবাইল নিয়ে চলে গেলে প্রতিবাদ করি। তখন তারা আমাকে ইয়াবা দেওয়ার অভিযোগ তোলে। আমি তাকে ঘুষি মারলে স্থানীয়রাও মারামারিতে জড়িয়ে পড়ে।'

অভিযোগ অস্বীকার করে সিআইডির পুলিশ সুপার সিদ্দিকা বেগম বলেন, 'পুলিশ সদস্যরা বৈধভাবে অভিযানে গেছে। কাউকে অহেতুক ফাঁসানোর প্রশ্নই আসে না। তুষারের বিরুদ্ধেও মামলা রয়েছে।'

তিনি জানান, সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের ধরতে কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।
 

Related Topics

টপ নিউজ

সিআইডি / পুলিশ / গণপিটুনি / আহত / ইয়াবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]