Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
25 August, 2025, 12:20 pm
Last modified: 25 August, 2025, 12:27 pm

Related News

  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • পরিবেশ দূষণের দায়ে বিএসআরএম স্টীল মিলসকে ২ লাখ টাকা জরিমানা
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • ‘অবৈধভাবে’ পাহাড় কাটার দায়ে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত

চলনবিল ভরাট করে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: বিকল্প স্থানের দাবি পরিবেশবিদদের

প্রতিবেদনে বলা হয়েছে, ওই জমি বছরে চার মাস পানির নিচে থাকে, যা ৯ মিটারের বেশি ভরাট করতে হবে। আর এরজন্য দরকার হবে ৩৬ লাখ ৬১ হাজার ৬৩০ ঘনমিটার বালু। ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্মাণ করতে হবে সড়ক ও সেতু, পাশাপাশি ঢেউ প্রতিরোধেও দিতে হবে বাঁধ। আর এসব কাজে ব্যয় হবে প্রায় ৪৪৮ কোটি টাকা।
মো. জাহিদুল ইসলাম
25 August, 2025, 12:20 pm
Last modified: 25 August, 2025, 12:27 pm
ছবি: মো. জাহিদুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস একনেক অনুমোদিত চলনবিল এলাকায় নয়, বরং প্রয়োজন হলে নতুন জমি অধিগ্রহণ করে শাহজাদপুরের অন্য কোথাও নির্মাণ করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ১৭ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। তবে এতে শর্ত দেওয়া হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে কাজ শুরু করতে হবে। প্রায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের মে থেকে ২০২৯ সালের এপ্রিল মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। তবে প্রস্তাবিত স্থান চলনবিলে হওয়ায় পরিবেশবিদরা এর বিরোধিতা করেছেন।

বিশেষজ্ঞ ও চলনবিল রক্ষার পক্ষে থাকা সংগঠনগুলো সিরাজগঞ্জ অর্থনীতি অঞ্চল এবং শাহজাদপুরের একাডেমিক ভবন-৩–এর বিপরীতে আরও তিনটি বিকল্প জমির প্রস্তাব দিলেও সরকার সে পথে যায়নি। 

২০১৮ সালে যাত্রা শুরু করা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বর্তমানে পৌর শহরে ভাড়া করা ৮টি ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১,২০০। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ার চলনবিল এলাকায় ১০০ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়।

গত ১৬ জুন প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তার পরিদর্শনের পর জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, ওই জমি বছরে চার মাস পানির নিচে থাকে, যা ৯ মিটারের বেশি ভরাট করতে হবে। আর এরজন্য দরকার হবে ৩৬ লাখ ৬১ হাজার ৬৩০ ঘনমিটার বালু। ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্মাণ করতে হবে সড়ক ও সেতু, পাশাপাশি ঢেউ প্রতিরোধেও দিতে হবে বাঁধ। আর এসব কাজে ব্যয় হবে প্রায় ৪৪৮ কোটি টাকা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে চার একর ভরাট করায় বড়াল নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বাকি ৯৬ একর ভরাট করা হলে বর্ষাকালে চলনবিল ও বড়াল নদের পানিপ্রবাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

চলনবিল অঞ্চলজুড়ে ছয়টি জেলা, ৪১টি উপজেলা, এক হাজার বর্গকিলোমিটার এলাকায় ৪৭টি নদী, ১৬৩টি বিল, ৩০০-এর বেশি খাল ও এক লাখ ২০ হাজার পুকুর রয়েছে। এ অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় এক কোটি। বিশেষজ্ঞদের মতে, বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে চলনবিল, গোহালা ও বড়াল নদীর মুখে পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং উজান থেকে নামা ৪৮টি নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে।

বিকল্প সমাধান কী?

পরিবেশবিদদের মতে, প্রস্তাবিত চলনবিল এলাকায় নয়, শাহজাদপুরের অন্য কোনো জায়গায়—প্রয়োজনে জমি অধিগ্রহণ করে—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যেতে পারে।

চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, "অপরিকল্পিত উন্নয়নে এমনিতেই অস্তিত্ব সংকটে রয়েছে চলনবিল। এর কোলঘেঁষে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে সেটি কফিনে শেষ পেরেক ঠোকার মতো হবে। এতে অন্য দখলদাররাও বৈধতা পেয়ে যাবে।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে হোক—আমরা তার বিরোধী নই। তবে সেটি অবশ্যই প্রাণ-প্রকৃতি রক্ষা করে হতে হবে। আমরা চলনবিলকে বাঁচাতে চাই।"

নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা টিবিএসকে জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুকনা মৌসুমে প্রস্তাবিত স্থান দেখিয়ে অনুমোদন নিতে চেয়েছিল। তবে বিষয়টি জানাজানি হলে কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন এবং প্রতিবেদনে উল্লেখ করেন যে, স্থানটি পরিবেশ ছাড়পত্রের জন্য উপযুক্ত নয়।"

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "একনেকে অনুমোদন হলেও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।"

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফিরোজ আহমেদ টিবিএসকে বলেন, "আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাইনি। ১০০ একর জমি সরকারই নির্ধারণ করেছে, আমরা এই সাইট চেয়ে আবেদন করিনি। আমাদের প্রয়োজন একটি উপযুক্ত স্থান, যেখানে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব। আমরা চাই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দেরি না করে শুরু হোক।"
 

Related Topics

টপ নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় / চলনবিল / পরিবেশ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • পরিবেশ দূষণের দায়ে বিএসআরএম স্টীল মিলসকে ২ লাখ টাকা জরিমানা
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে রবীন্দ্রবিরোধী প্রকল্প বন্ধ করো, চলনবিলের গোচারণ ভূমি বাঁচাও
  • ‘অবৈধভাবে’ পাহাড় কাটার দায়ে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]