Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নজরদারি যন্ত্রপাতি ও প্রাণঘাতী অস্ত্র ক্রয় নিয়ে তদন্ত: শফিকুল আলম

বাংলাদেশ

ইউএনবি
14 August, 2025, 06:50 pm
Last modified: 14 August, 2025, 06:57 pm

Related News

  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

নজরদারি যন্ত্রপাতি ও প্রাণঘাতী অস্ত্র ক্রয় নিয়ে তদন্ত: শফিকুল আলম

তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বলেন, স্বৈরাচারী সরকার কীভাবে অবৈধ নজরদারির মাধ্যমে মানুষের অধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে—তা সেখানে উঠে এসেছে।
ইউএনবি
14 August, 2025, 06:50 pm
Last modified: 14 August, 2025, 06:57 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে কেনা নজরদারি যন্ত্রপাতি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব সরঞ্জাম কীভাবে নাগরিকদের অধিকার খর্ব করতে ব্যবহৃত হয়েছে, তা খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব কমিটির নেতৃত্ব দেবেন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বলেন, স্বৈরাচারী সরকার কীভাবে অবৈধ নজরদারির মাধ্যমে মানুষের অধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে—তা সেখানে উঠে এসেছে।

শফিকুল আলম বলেন, "কত টাকা খরচ হয়েছে, কোথা থেকে যন্ত্রপাতি আনা হয়েছে এবং এগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে—সবকিছু তদন্ত করে দেখা হবে।"

তিনি আরও জানান, পুলিশের জন্য প্রাণঘাতী অস্ত্র কেনার বিষয়টিও সরকারের নজরে আছে। "কীভাবে এসব প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে, তা জানার জন্যও তদন্ত চলছে।"

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), পুলিশ ও র‍্যাব সম্মিলিতভাবে নজরদারি যন্ত্রপাতি কিনেছে ১ হাজার ৩৮২ কোটি টাকার বেশি মূল্যের। এই তথ্য জানা গেছে আমদানি নথি ও একটি চুক্তিপত্র থেকে।

Related Topics

টপ নিউজ

নজরদারি / প্রাণঘাতী অস্ত্র / তদন্ত / অন্তর্বর্তী সরকার / প্রেস সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]