Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পুলিশের দিকে অস্ত্র তাক করলে আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ সিএমপি কমিশনারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 01:45 pm
Last modified: 14 August, 2025, 01:52 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

পুলিশের দিকে অস্ত্র তাক করলে আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ সিএমপি কমিশনারের

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সিএমপি ওয়্যারলেস বার্তার মাধ্যমে নির্দেশ দিয়েছে, মোবাইল ও পেট্রোল ইউনিট থেকে শুরু করে ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) সব টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ গুলি সঙ্গে রাখতে হবে।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 01:45 pm
Last modified: 14 August, 2025, 01:52 pm

কেউ পুলিশকে লক্ষ্য করে অস্ত্র তাক করলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি এই পদক্ষেপকে আত্মরক্ষার বৈধ অধিকার হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সিএমপি ওয়্যারলেস বার্তার মাধ্যমে নির্দেশ দিয়েছে, মোবাইল ও পেট্রোল ইউনিট থেকে শুরু করে ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) সব টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ গুলি সঙ্গে রাখতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, এটি ২০২৪ সালের ৫ আগস্টের আগে অনুমোদিত নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। এছাড়া কোনো মোবাইল, পেট্রোল, ডিবি বা চেকপয়েন্ট টিমকে অস্ত্র ছাড়া মোতায়েন করা যাবে না।

কয়েকজন সিএমপি কর্মকর্তা কমিশনারের এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিশনার হাসিব আজিজ বলেছেন, 'রাবার বুলেট দিয়ে হবে না।' তিনি সোমবার রাতে ঈশান মিস্ত্রি হাট এলাকায় এক অভিযানের সময় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা উল্লেখ করে এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'যদি কেউ অস্ত্র বের করে, সেটা হোক গান বা ধারালো ছুরি, তাকে গুলি করা হবে। এটি নিশ্চিত। দণ্ডবিধির ধারা ৯৬ থেকে ১০৬ অনুযায়ী আত্মরক্ষার অধিকার অনুযায়ী হামলা শুরু হওয়ার আগেই প্রয়োজনে মাথা, বুকে বা পিঠে গুলি করা যায়। সরকারের দেওয়া গোলা-বারুদ সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে।'

তিনি আরও নির্দেশ দিয়েছেন, কোনো পুলিশ পেট্রোল আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে কোনো দ্বিধা দেখাবে না।

তিনি আরও বলেন, 'আমার এসআই যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাতে কারও অন্তত একটি বডি না রেখে ফিরে আসার আশা করা উচিত নয়।'

এসআই রানা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, তার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান সঙ্গে থাকলেও ব্যবহার করেননি। এটি প্রমাণ করে, পূর্বের হত্যার ঘটনার পর আইনি যাচাই-বাছাইয়ের কারণে গুলি চালাতে অফিসারদের মধ্যে ব্যাপক অনীহা দেখা যাচ্ছে।

কমিশনার হাসিব আজিজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '৫ আগস্টের পর পুলিশি অভিযানে অনেক পরিবর্তন এসেছে। মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে কিছু অফিসার ভাবতে শুরু করেছিলেন, তারা হামলার মুখে পরলেও অস্ত্র ব্যবহার করতে পারবে না।'

সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার অফিসারের অঙ্গহানিও করতে পারত তারা। আল্লাহ তাঁকে বাঁচালেন। আমি মনে করিয়ে দিয়েছি, বিদ্যমান আইন আত্মরক্ষার অধিকার দেয়। আমার বাহিনী নিজেদের ও সরকারি সম্পদ রক্ষার জন্য ধারা ৯৬ থেকে ১০৬ অনুযায়ী যা প্রয়োজন করবে, তাই করবে। কেউ বসে থেকে হামলার শিকার হবে না।'
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) / সিএমপি কমিশনার / গুলি চালানোর নির্দেশ / আত্মরক্ষা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]