Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 10:05 pm
Last modified: 12 August, 2025, 10:18 pm

Related News

  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-সচিবদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ মাস বাড়ল
  • নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
  • ঢাকা-চট্টগ্রাম করিডর দ্বন্দ্ব: ১০ লেন মহাসড়ক নাকি পূর্ণাঙ্গ এলিভেটেড?
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

অভিযোগ সম্পর্কে সাবেক ইউএনও শাহ আলম মিয়া বর্তমানে প্রশাসন একাডেমিতে উপপরিচালক পদে কর্মরত আছে। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি বিস্তারিত জানতাম না। আমি দাওয়াতে গিয়েছিলাম। ইউএনও থাকলে এমন অনেক দাওয়াতে অংশগ্রহণ করতে হয়। সব খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না।’
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 10:05 pm
Last modified: 12 August, 2025, 10:18 pm
ছবি: টিবিএস

নওগাঁর মান্দা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কোটি টাকার সরকারি জমি অবৈধভাবে দখল করে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধি—রিপন, ফাহিম ও সজিব এই জমি দখল করে 'মান্দা রিভার কোর্ট' নামে রেস্টুরেন্ট গড়ে তুলেছেন।

স্থানীয়দের মতে, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের আত্রাই নদীর ফেরিঘাট ব্রিজসংলগ্ন ওই জমির বাজারমূল্য এক কোটি টাকার বেশি। মান্দায় বাড়ি হলেও তিন শিক্ষার্থী পড়াশোনা করেন নওগাঁ সদরসহ অন্য এলাকায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের শেল্টারে আধাপাকা স্থাপনা নির্মাণের সময় বাধা দিতে গেলে পুলিশি হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়। এমনকি দাবি করা হয়, জমিটি সড়ক বিভাগ থেকে ১০০ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। রেস্টুরেন্টে প্রবেশের জন্য সড়কের একটি অংশও কেটে রাস্তা তৈরি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মান্দায় ইউএনও ছিলেন শাহ আলম মিয়া। এ সময় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই তিন ছাত্র প্রতিনিধির। অভিযোগ, বদলির আগে গত ১৪ জুলাই তিনি 'উপহার' হিসেবে জমিটি তাদের দখলে দেন। উদ্বোধনী নামফলকে নিজের পরিকল্পনার বিষয় উল্লেখ করে উদ্বোধক হিসেবে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালের নামও যুক্ত করান তিনি।

তবে ফাহিম রহমান দাবি করেন, অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ সঠিক নয়। চলতি বছরের এপ্রিলে লিজের জন্য আবেদন করা হয়েছে এবং প্রক্রিয়া এগিয়েছে। শাহ আলম মিয়া তাদের সার্বিক পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। রিপন বলেন, স্থায়ী স্থাপনা নয়, কংক্রিটের ভিতের ওপর টিনশেড দিয়ে রেস্টুরেন্ট চালানো হচ্ছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করা হয়নি।

ছবি: টিবিএস

সংগঠনটির নওগাঁ শাখার ছাত্রনেতা ফজলে রাব্বী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক প্ল্যাটফর্ম; প্রশাসনের সঙ্গে লেনদেন করে অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সাবেক ইউএনও শাহ আলম মিয়া বর্তমানে প্রশাসন একাডেমিতে উপপরিচালক পদে কর্মরত আছে। অভিযোগ সম্পর্কে তিনি বলেন, 'এই বিষয়ে আমি বিস্তারিত জানতাম না। আমি দাওয়াতে গিয়েছিলাম। ইউএনও থাকলে এমন অনেক দাওয়াতে অংশগ্রহণ করতে হয়। সব খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না।'

সওজ নওগাঁর নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, তরুণ উদ্যোক্তা পরিচয়ে কয়েকজন আবেদন করেছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ আইনবহির্ভূত, যা উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হবে।

ডিসি আব্দুল আউয়াল বলেন, 'রেস্টুরেন্ট উদ্বোধনের বিষয়ে সাবেক ইউএনও তাকে জানিয়েছিলেন, তবে নামফলকে নিজের নাম থাকার বিষয়ে কিছু জানাননি। পরে বিষয়টি নজরে এলে নামফলক অপসারণ ও অনুমতিপত্র সাপেক্ষে কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

নওগাঁ / রেস্টুরেন্ট / ছাত্র প্রতিনিধি / বৈষম্যবিরোধী আন্দোলন / সওজ / অবৈধ দখল / ইউএনও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-সচিবদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ মাস বাড়ল
  • নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
  • ঢাকা-চট্টগ্রাম করিডর দ্বন্দ্ব: ১০ লেন মহাসড়ক নাকি পূর্ণাঙ্গ এলিভেটেড?
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]