Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ডাকসু নির্বাচন: ভিপি পদে মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 August, 2025, 06:35 pm
Last modified: 12 August, 2025, 06:58 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ডাকসু নির্বাচন: ভিপি পদে মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা

জুলিয়াস সিজার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলে জিএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৭ সালে হল ছাত্রলীগের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
টিবিএস রিপোর্ট 
12 August, 2025, 06:35 pm
Last modified: 12 August, 2025, 06:58 pm
ছবি: জুলিয়াস সিজার তালুকদারের ফেসবুক থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। 

আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে ফরম সংগ্রহের প্রথম দিন তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

জুলিয়াস সিজার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলে জিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৭ সালে হল ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

জুলিয়াস সিজারের মনোনয়ন সংগ্রহের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। 

বিক্ষোভে অংশ নেওয়া স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন স্যারকে জুলিয়াস সিজার তালুকদারের ভোটাধিকার ও প্রার্থিতা বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি আমরা।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি ও ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে মনোনীত প্যানেলে জিএস পদে নির্বাচন করা আনিসুর রহমান খন্দকার অনিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'তখন হল সংসদে (এস এম হল) স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেছিল ফরিদ। ফরিদকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল ছাত্রলীগ। তার নেতৃত্বে ছিল জুলিয়াস সিজার তালুকদার।' 

তিনি আরও বলেন, 'এস এম হলে কৃত্রিম লাইন তৈরি করে ভোটদানে বাধা প্রদান করার অন্যতম কারিগর সিজার আমাকে এসএম হলের অভ্যন্তরে ঢুকতে বাধা প্রদান করে। একজন প্রার্থী হিসেবে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষণের অধিকার আমার ছিল, সেখানে যে সন্ত্রাসীর নেতৃত্বে অধিকার হরণ করা হলো, সে এবারের ডাকসুতে ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছে…'

প্রার্থিতা বাতিল চেয়ে চিঠি

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে জুলিয়াস সিজারকে বাদ দিতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন কাছে চিঠি দিয়েছেন ওই হলের রিটার্নিং অফিসার ও আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ।

চিঠিতে বলা হয়, অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি পাওয়া গেছে। এ অবস্থায় ডাকসু ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
 
এদিকে চিঠি পাওয়ার কথা জানিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা গতকালই নোটিশ দিয়েছি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সেখানে বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে তার নাম বাদ দেওয়া হবে। যদি জুলিয়াস সিজার সে তালিকায় পড়ে, তাহলে অবশ্যই তার নাম ভোটার ও প্রার্থিতার তালিকা থেকে বাদ যাবে।

তবে অভিযোগ অস্বীকার করে জুলিয়াস সিজার বলেন, 'অভিযোগ পেয়ে থাকলে তদন্ত করতে হবে, আমাকে তলব করতে হবে। আমাকে যদি তলব নাও করে, তাহলে তাদের কাছে যে অভিযোগ এসেছে, সেটাও তো গণমাধ্যমকে জানানো উচিত। কে অভিযোগ করল সেটাও তারা জানালেন না। এখানে একটা ইনজাস্টিস হয়েছে। আমি প্রস্তুতি নিচ্ছি এটা নিয়ে আমি সর্বোচ্চ আদালতে যাবো।' 

তিনি আরও বলেন, 'এই যে বৈষম্য ও অনিয়ম হচ্ছে এবং মবকে ভয় পেয়ে প্রশাসন অন্যায্য ও বেআইনি সিদ্ধান্ত নিচ্ছে। তাদের প্রক্রিয়াটা ভুল এবং যিনি সুপারিশপত্র লিখেছেন (হলের রিটার্নিং কর্মকর্তা) তার বিরুদ্ধেও আমি আইনগত ব্যবস্থা নেব।'

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ / মনোনয়ন / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]