Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 11:35 am
Last modified: 09 August, 2025, 03:40 pm

Related News

  • ‘উগ্রবাদী সংগঠনের’ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৬ জন তিন দিনের রিমান্ডে
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নারায়ণগঞ্জে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি করার অভিযোগে ২ তরুণ গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, হত্যার পর থেকেই একাধিক পুলিশ টিম গুরুত্বের সঙ্গে অভিযান চালিয়ে আসছিল। ফুটেজ বিশ্লেষণ ও অবস্থান শনাক্তের পর তাদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 11:35 am
Last modified: 09 August, 2025, 03:40 pm
ছবি: ফোকাস বাংলা

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় শহিদুল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (৯ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এক নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করার পর শুক্রবার দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনা জেলার চাটমোহর থানার পারবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩) এবং সুমন (২৬)।

এর আগে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামের মোবারকের ছেলে মো. মিজান ওরফে কেটু মিজান (৩৫), তার স্ত্রী গোলাপি (২৫), পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. স্বাধীন (২৮) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমিন (২১) গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান। তিনি জানান, গ্রেপ্তার আসামিরা গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা এলাকায় ভাড়া বাসায় থেকে ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। তাদের অনেকে পূর্বের একাধিক মামলার আসামি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফুটেজে তাদের হাতে দা, ছুরি ও চাপাতি দেখা গিয়েছিল। 

অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, হত্যার পর থেকেই একাধিক পুলিশ টিম গুরুত্বের সঙ্গে অভিযান চালিয়ে আসছিল। ফুটেজ বিশ্লেষণ ও অবস্থান শনাক্তের পর তাদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার একটি মার্কেটের ভেতরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।

সিসিটিভির ফুটেজে মো. মিজান ওরফে কেটু মিজান, মো. স্বাধীন ও জালাল | ছবি: পুলিশের সৌজন্যে

পুলিশ জানায়, ঘটনার আগে মার্কেটের নিচে এক নারীর সঙ্গে বাদশা মিয়া নামে এক ব্যক্তির বাকবিতণ্ডার সময় কয়েকজন সন্ত্রাসী বাদশাকে ধারালো অস্ত্রে আঘাত করে তাড়া করে। তুহিন সেই দৃশ্য মোবাইলে ধারণ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে চায়ের দোকান থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করে। ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের হাতে রামদা, বড় ছুরি ও চাপাতি ছিল।

হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন স্থানে এবং ঢাকার তুরাগ থানার এলাকায় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, বাসন থানা পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় দুটি মামলা হয়েছে। এর একটি মামলার বাদী নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম এবং অপরটি বাদশা মিয়ার ভাই, যিনি তুহিন হত্যার আগে সংঘটিত আরেকটি হামলার ঘটনায় আহত হয়েছিলেন। উভয় মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গাজীপুরে সাংবাদিককে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শুক্রবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তুহিনের মরদেহের ময়নাতদন্ত শেষে চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সহকর্মী, স্বজন ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই এলাকায় বিক্ষোভ হয় এবং শুক্রবার সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানায় এবং প্রশাসনের 'ধীরগতিতে' ক্ষোভ প্রকাশ করে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, চিহ্নিত আসামিদের ধরতে অভিযান চলছে এবং শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / সাংবাদিক হত্যা / তুহিন হত্যা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ‘উগ্রবাদী সংগঠনের’ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৬ জন তিন দিনের রিমান্ডে
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • নারায়ণগঞ্জে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি করার অভিযোগে ২ তরুণ গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]