Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 11:15 am
Last modified: 08 August, 2025, 11:14 am

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 11:15 am
Last modified: 08 August, 2025, 11:14 am
ছবি: সংগৃহীত

কক্সবাজার ছেড়েছেন সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপির শীর্ষ নেতারা। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

হোটেল কর্তৃপক্ষসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অপর চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়িযোগে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফেরেননি।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, 'এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন।'

তবে রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন বলে জানান তিনি।

মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে যান এনসিপির শীর্ষ পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম। এরপর শুরু হয় নানা গুঞ্জন। এই গুঞ্জনের মধ্যেই তারা উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।

বুধবার দুপুর পৌনে ১টায় এনসিপি নেতারা সী পার্ল হোটেল ছাড়েন। এরপ বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।

এনসিপি নেতাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে, সেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গেছেন।

তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের খবরটি গুজব ও ভিত্তিহীন। তিনি বলেন, 'মিডিয়াতে পিটার হাসের সঙ্গে আমাদের মিটিংয়ের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।'

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরীও বলেন, কক্সবাজারে পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য নায়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনও জানান, কক্সবাজারের সী পার্ল হোটেলে পিটার হাস নেই। পুরো হোটেলে মাত্র তিনজন চীনা নাগরিক আছেন। 

পরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় এই পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
 

Related Topics

টপ নিউজ

এনসিপি / হাসনাত আবদুল্লাহ / ডা. তাসনিম জারা / সারজিস আলম / নাসীরুদ্দীন পাটওয়ারী / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]