Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পরিবেশবান্ধব না হলে জাহাজভাঙা ব্যবসা ছাড়তে হবে: নৌ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2025, 07:00 pm
Last modified: 26 July, 2025, 07:25 pm

Related News

  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন নিয়ে কোনো শর্ত ছিল না: উপদেষ্টা এম সাখাওয়াত
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে

পরিবেশবান্ধব না হলে জাহাজভাঙা ব্যবসা ছাড়তে হবে: নৌ উপদেষ্টা

উপদেষ্টা বলেন, ‘এখানে বিশ্বমানের একটি শিল্প গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু পূর্ববর্তী সরকারগুলো বিষয়টিকে গুরুত্ব দেয়নি। যার ফলে এই খাত পিছিয়ে পড়েছে।’
টিবিএস রিপোর্ট
26 July, 2025, 07:00 pm
Last modified: 26 July, 2025, 07:25 pm
ছবি: টিবিএস

নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই শিল্পকে অবশ্যই হংকং কনভেনশন মেনে চলতে হবে এবং পুরোপুরি গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত হতে হবে, অন্যথায় তাদের ব্যবসা ছেড়ে দিতে হবে।

আজ (২৬ জুলাই) সকালে সীতাকুণ্ডের কবির শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, 'হংকং কনভেনশন অনুযায়ী ২৬ জুনের মধ্যে সব জাহাজভাঙা কারখানাগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত মাত্র ১৪টি গ্রিন ইয়ার্ড সনদ পেয়েছে। আগামী নভেম্বরে আইএমও'র সভায় আমরা ছয় মাস সময় চাওয়ার পরিকল্পনা করছি, তবে তারপরও যারা মানদণ্ড পূরণে ব্যর্থ হবে, তাদের বন্ধ করে দিতে হবে।'

বিশ্বে শিপ রিসাইক্লিংয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষে হলেও পরিবেশবান্ধব গ্রিন ইয়ার্ড গড়ে তোলার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, 'এখানে বিশ্বমানের একটি শিল্প গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু পূর্ববর্তী সরকারগুলো বিষয়টিকে গুরুত্ব দেয়নি। যার ফলে এই খাত পিছিয়ে পড়েছে।'

সীতাকুণ্ড এলাকায় শতাধিক শিপ রিসাইক্লিং কারখানা গড়ে ওঠায় সেখানে ভয়াবহ জট তৈরি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'সীতাকুণ্ডের মতো ছোট একটি জায়গায় ১১৩টি জাহাজভাঙা কারখানা হলে তা বিপদের। এসব জাহাজভাঙা কারখানা কোনো জায়গায় স্থানান্তর করা যায় কি না, দেখতে হবে। ছোট ও মাঝারি সাইজের জাহাজ এসব কারখানায় আনা গেলেও বড় জাহাজ এখানে আনা যাবে না।'

শিল্পটির উন্নয়নে অর্থায়নের পথ খোঁজা হচ্ছে জানিয়ে সাখাওয়াত বলেন, 'এই খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।'

তিনি বলেন, 'নৌপরিবহন, জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং—এই তিনটি খাত বন্দর উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব খাতকে শক্তিশালী করলে আমাদের বন্দরও সমৃদ্ধ হবে।'

পরিদর্শনের সময় কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটির সিইও মেহেরুল করিম ও কাবির গ্রুপের ডিএমডি মোহাম্মদ করিম উপদেষ্টাকে খাতটির বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমোডর কাওসার রশীদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নৌ উপদেষ্টা / ড. এম সাখাওয়াত হোসেন / জাহাজভাঙা শিল্প / পরিবেশবান্ধব কারখানা / জাহাজ খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’
  • নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন নিয়ে কোনো শর্ত ছিল না: উপদেষ্টা এম সাখাওয়াত
  • জাহাজ রিসাইক্লিংয়ে শীর্ষে বাংলাদেশ, তবে বৈশ্বিক অংশীদারিত্ব কমেছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]