Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সরকার দায়িত্বশীল আচরণ ও সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 09:55 pm
Last modified: 22 July, 2025, 10:31 pm

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

সরকার দায়িত্বশীল আচরণ ও সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: নাহিদ

তিনি বলেন, 'আমরা গতকাল রাত থেকে দেখছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা। সেই জায়গায় সরকারের থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। আসলে ঘটনা কী এবং এ ধরনের কোনো ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে।'
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 09:55 pm
Last modified: 22 July, 2025, 10:31 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'গতকাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে, সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ সারা দিনে অনেক ধরনের ঘটনা, আপনারা সচিবালয়ের ঘটনা দেখেছেন।' 

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

নাহিদ বলেন, 'আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত ৩টা থেকে ৪টার সময় আমাদের জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন না। তাহলে একটা সরকারের যদি এ ধরনের অবস্থা হয়, নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এ দেশের একটা ইমারজেন্সি সিচুয়েশন, যেখানে পুরো ছাত্রসমাজ ট্রমাটাইজড। এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩টা–৪টা বাজচ্ছে। এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কিন্তু তারা যদি দায়িত্বশীল আচরণ করতেন, তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।'

তিনি বলেন, 'আমরা গতকাল রাত থেকে দেখছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা। সেই জায়গায় সরকারের থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। আসলে ঘটনা কী এবং এ ধরনের কোনো ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে।'

'সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে শিক্ষার্থী, স্টাফ, শিক্ষকসহ কতজন ছিলেন, সেটা প্রকাশ করা উচিত। কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এ ধরনের কোনো গুজব না হয় এবং এ ধরনের লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যদি না ঘটে থাকে, সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। সেটার জন্য নিহত ও আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরীক্ষণ করতে হবে', বলেন তিনি।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নাহিদ বলেন, দাবিগুলো যৌক্তিক এবং সরকারকে দ্রুত সেগুলো বাস্তবায়ন করতে হবে।  

পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / হতাহত / গুম / শিক্ষার্থী / এইচএসসি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]