Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
এনসিপির টেকনাফ-তেঁতুলিয়া সফরের প্রশংসায় মুখর প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2025, 08:05 pm
Last modified: 04 July, 2025, 09:23 pm

Related News

  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক

এনসিপির টেকনাফ-তেঁতুলিয়া সফরের প্রশংসায় মুখর প্রধান উপদেষ্টার প্রেস সচিব

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আগামী ১ জুলাই থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি উদযাপন করবো। এর অংশ হিসেবে ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি চলবে।'
টিবিএস রিপোর্ট
04 July, 2025, 08:05 pm
Last modified: 04 July, 2025, 09:23 pm
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: প্রেস সচিবের ফেসবুক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ-তেঁতুলিয়া সফরের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আজ (৪ জুলাই) তার ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে লেখেন, 'আমি যদি একজন সাংবাদিক হতাম, বিশেষ করে ফ্রিল্যান্স রিপোর্টার, তাহলে এই সফরে এনসিপি নেতাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ আমি হাতছাড়া করতাম না। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; ধীরে ধীরে এটি বাংলাদেশের ভবিষ্যতকে নতুনভাবে নির্মাণের এক সম্ভাব্য রাজনৈতিক শুরুর দিক হয়ে উঠছে।'

প্রেস সচিব উল্লেখ করেন, এক বছর আগেই তরুণ এক্টিভিস্টদের নেতৃত্বে এক 'নির্মম স্বৈরশাসক'কে ক্ষমতাচ্যুত হন। এখন সেই তরুণরাই দেশব্যাপী পদযাত্রায় নেমেছেন। এর মূল লক্ষ্য জনভিত্তি গড়ে তুলে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তিনি মনে করিয়ে দেন, কয়েক মাস আগে এই তরুণ নেতাদের দেখে মনে হয়েছিল যেন তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। কিছু নেতার বিরুদ্ধে উঠেছিল কেলেঙ্কারির অভিযোগ। তারাই এখন আবার এই সফরের মধ্য দিয়ে নতুন উদ্যমে মাঠে নেমেছেন। তাদের মিশন এখন অনেক বড় এবং প্রত্যাশার পারদ আকাশছোঁয়া।

সফর চলাকালে শহর থেকে গ্রাম—প্রতিটি জায়গায় তরুণদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো বলে মন্তব্য করেন তিনি। 'হাজার হাজার' তরুণ-তরুণীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, 'তারা কি আদৌ এত সমর্থন আদায় করতে পারবে যে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো প্রভাবশালী দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে? প্রবীণ প্রজন্মের অবস্থানই বা কী? তারা কি নিস্ক্রিয়, নাকি ইতোমধ্যে পক্ষ বেছে নিয়েছেন?'

এই সফরকে তিনি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি পরীক্ষার ক্ষেত্র বলে বর্ণনা করেন। তার মতে, এই তরুণ নেতারা যদি মানুষের বিপুল সমাগম ঘটাতে থাকেন, তাহলে এক পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোরও দৃষ্টি আকৃষ্ট হতে পারে। 'হয়তো কোনও বিদেশি সাংবাদিকও সফরে যোগ দেবেন,' বলেন তিনি।

তিনি মনে করেন, মাঠের স্থানীয় সাংবাদিকদের জন্য, এটি জীবনের এক অবিস্মরণীয় গল্প। এই আন্দোলনের স্বপ্ন, চ্যালেঞ্জ ও রূপান্তরগুলো নথিভুক্ত করাটাই এখন মূল কাজ।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, ফেসবুক বা 'এক্স'-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত রিপোর্ট ও ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করার মধ্য দিয়ে এই সময়কে ধারণ করা সম্ভব। 'আপনাদের প্রতিবেদন হতে পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভোরের দিকে যাত্রার প্রামাণ্য দলিল। যুক্ত হন, রিপোর্ট করুন এবং এই রূপান্তরময় অধ্যায়ের অংশ হয়ে উঠুন।'

উল্লেখ্য, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আগামী ১ জুলাই থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি উদযাপন করবো। এর অংশ হিসেবে ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি চলবে।'

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / শফিকুল আলম / এনসিপি / পদযাত্রা কর্মসূচি / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]