Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ঋণ পরিশোধের সময় বাড়ালে ৫০০-৬০০ কারখানা রক্ষা পেতে পারে: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 04:55 pm
Last modified: 03 July, 2025, 04:53 pm

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

ঋণ পরিশোধের সময় বাড়ালে ৫০০-৬০০ কারখানা রক্ষা পেতে পারে: বিজিএমইএ সভাপতি

মঙ্গলবার (৩ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 04:55 pm
Last modified: 03 July, 2025, 04:53 pm
আজ (৩ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করে বিজিএমইএ। ছবি: সৌজন্যে

ঋণ পরিশোধের সময়সীমা তিন মাস থেকে ছয় মাস বাড়ানো হলে ৫০০ থেকে ৬০০ তৈরি পোশাক (আরএমজি) কারখানা শ্রেণিবদ্ধ ঋণের আওতায় পড়া থেকে রক্ষা পেতে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

মঙ্গলবার (৩ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজিএমইএ সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ঋণ শ্রেণিবিন্যাস নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানান।

তিনি বলেন, 'এই নীতিমালা উদ্যোক্তাদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে।'

তিনি আরও বলেন, 'ঋণ পরিশোধের সময়সীমা নয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হয়েছে। কিন্তু প্রায়ই আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক কারখানা মালিক এই সময়সীমা পূরণে ব্যর্থ হন।'

বিজিএমইএ প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং মো. শেহাব উদ-দৌজা চৌধুরী।

তারা আরএমজি শিল্পের নানা সংকটের বিষয় তুলে ধরেন, যার মধ্যে রয়েছে নগদ প্রণোদনা হ্রাস, গ্যাস সরবরাহে ঘাটতি, শুল্ক প্রক্রিয়ায় জটিলতা এবং ট্রেড লাইসেন্স ও আমদানি-রপ্তানি কোড নবায়নের জট।

মাহমুদ হাসান খান পোশাক রপ্তানিতে সরকারের নগদ প্রণোদনা কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেন।

তিনি বলেন, 'নিয়মিত সহায়তায় প্রণোদনা ১ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ এবং বিকল্প বাজার সংক্রান্ত প্রকল্পে ৪ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে—যা একদিকে অসময়ে নেওয়া সিদ্ধান্ত, অন্যদিকে শিল্পের গতিপথের সঙ্গে সাংঘর্ষিক।'

তিনি এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় আরএমজি শিল্পের সক্ষমতা বজায় থাকে।

প্রতিনিধিদল প্রাক-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন প্রকল্পটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেয় এবং ২০৩০ সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানোর দাবি জানায়।

তারা আরও সুপারিশ করেন যে, জরুরি পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি পরিশোধে সহায়তার জন্য রপ্তানি আয়ের সঙ্গে সংযুক্ত একটি 'বাধ্যতামূলক' সংকট তহবিল গঠন করা যেতে পারে।

অবকাঠামোগত দিক থেকে বিজিএমইএ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানায় এবং শুল্ক প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে—বিশেষ করে বৈশ্বিক বাণিজ্যের কঠোর পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রমের লিড টাইম কমাতে এটি জরুরি বলে তারা মনে করেন।

এছাড়া প্রতিনিধিদল ভোলায় নব আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে দ্রুত গ্যাস উত্তোলন শুরুর পাশাপাশি এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উপর জোর দেয়, যাতে শিল্প উৎপাদনে প্রভাব ফেলছে এমন তীব্র জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হয়।

আরএমজি নেতারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে অব্যবহৃত সরকারি জমি ও জলাশয়ে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যায়।

বিজিএমইএ মুন্সীগঞ্জে পরিত্যক্ত গার্মেন্টস ভিলেজ প্রকল্পটি পুনরুজ্জীবিত করতে এবং চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য একটি বিশেষ শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সহযোগিতা কামনা করে।

আনিসুজ্জামান চৌধুরী বিজিএমইএ উত্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব স্বীকার করেন এবং দেশের বৃহত্তম রপ্তানিখাতকে শক্তিশালী করতে রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

Related Topics

টপ নিউজ

ঋণ পরিশোধ / বিজিএমইএ সভাপতি / মাহমুদ হাসান খান / আনিসুজ্জামান চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]