Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশিকে পুশইন বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2025, 10:10 pm
Last modified: 23 June, 2025, 10:10 pm

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশিকে পুশইন বিএসএফের

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ প্রায় পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।
টিবিএস রিপোর্ট
23 June, 2025, 10:10 pm
Last modified: 23 June, 2025, 10:10 pm
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় নারী ও শিশুসহ ১২ জন রোহিঙ্গা নাগরিক এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার  (২৩ জুন) ভোরবেলা উপজেলায় বিজিবি'র লাতু বিওপির আওতাধীন কুমারশাইল সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিইন করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, আটকদের পরিচয় শনাক্তের পর এদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ প্রায় পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।

স্থানীয় এলাকাবাসী ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ৯টার দিকে সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের লোকজন জানান যে তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে [ইউপি চেয়ারম্যান] ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন।

পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, বিএসএফের পুশইন করা ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশিকে বিজিবি আটক করেছে বলে শুনেছি। তবে বিজিবি এখনও আটকদের থানায় সোপর্দ করেনি।

তিনি আরও বলেন, থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

মৌলভীবাজার সীমান্ত / রোহিঙ্গা / বিএসএফ / পুশইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]