Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ইসরায়েল-ইরান যুদ্ধ: তেলের দাম নিয়ে তেমন সমস্যা হবে না, এলএনজি আমাদের ভোগাতে পারে, জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

সাজ্জাদ হোসেন
13 June, 2025, 04:20 pm
Last modified: 13 June, 2025, 04:22 pm

Related News

  • ১,৪৩৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • হরমুজ পুনরায় উন্মুক্ত হওয়ায়, এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেলের বেশি জ্বালানি তেল

ইসরায়েল-ইরান যুদ্ধ: তেলের দাম নিয়ে তেমন সমস্যা হবে না, এলএনজি আমাদের ভোগাতে পারে, জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও দেশের জ্বালানি ব্যবস্থা তাত্ক্ষণিক কোনো বড় ঝুঁকিতে নেই, কারণ পূর্বপ্রস্তুতি ও চলমান সরবরাহ ব্যবস্থা রয়েছে।
সাজ্জাদ হোসেন
13 June, 2025, 04:20 pm
Last modified: 13 June, 2025, 04:22 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান। স্কেচ: টিবিএস

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে, যা আমদানিনির্ভর দেশগুলোর জন্য জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও দেশের জ্বালানি ব্যবস্থা তাত্ক্ষণিক কোনো বড় ঝুঁকিতে নেই, কারণ পূর্বপ্রস্তুতি ও চলমান সরবরাহ ব্যবস্থা রয়েছে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে (টিবিএস) বলেন, 'ইসরায়েল-ইরান যুদ্ধ বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য খুবই খারাপ খবর, কারণ ইতোমধ্যে তেলের দাম বাড়ছে। তবে তাত্ক্ষণিকভাবে তেলের সরবরাহে বড় প্রভাব পড়বে না।'

তিনি জানান, 'মে মাসে আগাম কেনার মাধ্যমে বাংলাদেশ জুন ও জুলাইয়ের জন্য তেল সরবরাহ নিশ্চিত করেছে। জুলাই পর্যন্ত আমরা নিরাপদ।'

উপদেষ্টা বলেন, 'প্রতি লিটারে ১৮ থেকে ২০ টাকা দাম বাড়লেও আমরা তা সামাল দিতে পারব, কিন্তু তার চেয়ে বেশি বাড়লে বিপদে পড়ব।'

তিনি আরও বলেন, 'সরকার যে অভ্যন্তরীণভাবে তেলের দাম কমানোর পরিকল্পনা করছিল, সেটি বৈশ্বিক অস্থিরতার কারণে বিলম্বিত হতে পারে।'

তিনি বলেন, 'জুলাই থেকে ছয় মাস মেয়াদি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তেল সরবরাহ চালু হবে, যা বর্তমান বাজার অস্থিরতায় কিছুটা স্বস্তি দেবে। চুক্তিতে প্রিমিয়াম নির্ধারিত, কেবল সূচক অনুযায়ী দাম উঠানামা করবে। এই কাঠামো আমাদের কিছুটা স্বস্তি দেয়।'

তেল সরবরাহে কিছুটা স্থিতিশীলতা থাকলেও এলএনজি নিয়ে খান উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা বলেন, 'জ্বালানির দামে বড় কোনো সমস্যা হবে না, তবে এলএনজির দামে ধাক্কা খেতে হবে, কারণ আমাদের স্পট মার্কেট থেকে কিনতে হয়।'

তিনি বলেন, 'স্পট মার্কেটে দাম দ্রুত ওঠানামা করে, যার ফলে স্বল্পমেয়াদে বাংলাদেশের এলএনজি সরবরাহ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।'

তবে দাম বাড়ার ঝুঁকি সত্ত্বেও এলএনজি আমদানি কমানোর কোনো তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, 'এখনই সেদিকে চিন্তা করছি না, আগে বাজার পর্যবেক্ষণ করব, তারপর সিদ্ধান্ত নেব।'

তিনি আরও বলেন, 'জাহাজ চলাচলে বিঘ্ন, সরবরাহ ব্যবস্থায় দেরি এবং পরিবহন ব্যয় বাড়াও এই সংকটের সঙ্গে যুক্ত আরও কিছু বড় উদ্বেগের কারণ। আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য রুটের ওপর বাংলাদেশ অনেকটাই নির্ভরশীল, ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনা জ্বালানি থেকে শুরু করে তৈরি পোশাক রপ্তানিতেও প্রভাব ফেলতে পারে।'

উপদেষ্টা বলেন, 'নিবিড় পর্যবেক্ষণ ও কৌশলগত সতর্কতা প্রয়োজন। তেলের দামের তাৎক্ষণিক প্রভাব সামাল দেওয়ার মতো প্রস্তুতি থাকলেও এলএনজি এখনও বাংলাদেশের জন্য একটি বড় দুর্বলতা। যদি যুদ্ধ দীর্ঘায়িত বা আরও তীব্র হয়, তবে তা দেশের জ্বালানি খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।'

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান যুদ্ধ / তেলের দাম / এলএনজি / জ্বালানি উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ১,৪৩৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • হরমুজ পুনরায় উন্মুক্ত হওয়ায়, এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেলের বেশি জ্বালানি তেল

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]