Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
‘অশ্লীলতা ও পরিবেশ নষ্টের’ অভিযোগ: সিলেটে পর্যটকদের বের করে দিয়ে পর্যটনকেন্দ্র 'বন্ধ ঘোষণা' এলাকাবাসীর

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
10 June, 2025, 12:40 pm
Last modified: 10 June, 2025, 04:26 pm

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক

‘অশ্লীলতা ও পরিবেশ নষ্টের’ অভিযোগ: সিলেটে পর্যটকদের বের করে দিয়ে পর্যটনকেন্দ্র 'বন্ধ ঘোষণা' এলাকাবাসীর

ভিডিওতে বলতে শোনা যায়, ‘এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটনকেন্দ্র করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান।’
দেবাশীষ দেবু, সিলেট
10 June, 2025, 12:40 pm
Last modified: 10 June, 2025, 04:26 pm
ভাইরাল হওয়া ভিডিও থেকে সংগৃহীত ছবি।

অশ্লীল কার্যকলাপ ও পরিবেশ নষ্টের অভিযোগে সিলেটের একটি পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বের করে দিয়েছে স্থানীয় একদল যুবক। এই এলাকায় আর কাউকে ঘুরতে না আসতেও নিষেধ করেছে তারা।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ছড়ার বাজার এলাকার উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এমন ঘটনা ঘটে। পর্যটকদের বের করে দেওয়ার একটি ভিডিও সোমবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এনিয়ে আলোচনা দেখা দেয়। ঘটনাটি ঘটে গত রোববার।

জানা যায়, কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পাহাড় থেকে নেমে আসা পাথুরে ছড়ায় নিয়মিতই পর্যটকরা যাতায়াত করেন। তবে এই ছড়াটি স্বল্প পরিচিত হওয়ায় সামান্য সংখ্যক পর্যটকরাই এখানে যাতায়াত করেন। তবে ঈদ বা এমন বড় ছুটিতে পর্যটক সমাগম বাড়ে। এবারও অনেকে ভিড় করেন সেখানে। পর্যটকরা এই ছড়ায় গিয়ে পানিতে গোসল করে থাকেন। 

এতেই অশ্লীলতার অভিযোগ এনে রোববার তাদের বের করে দেন স্থানীয় কিছু যুবক। স্থানীয় আলিম ওলামা, মুরুব্বি ও যুবসমাজের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে বলে ওই যুবকেরা জানান।

ফেসবুকে ছড়িয়ে পড়া পর্যটকদের বের করে দেওয়ার একটি ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, 'এই এলাকা আলিমদের এলাকা, দ্বীনদার এলাকা। কিন্তু এইখানে অনেকে অনেক পরিবেশ থেকে আসে। এসে মদ খায়, আরও অনেককিছু করে, এতে এলাকার পরিবেশ নষ্ট হয়। তাই আমাদের আবেদন, আপনারা এখানে আর আসবেন না। তাছাড়া এটি পর্যটনভুক্ত এলাকাও নয়।'

ভিডিওতে আরও বলতে শোনা যায়, 'এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটনকেন্দ্র করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। আপনারা এখানে থেকে এখানের পরিবেশ নষ্ট করবেন না। এই এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা এখানে পর্যটকদের আসতে নিরুৎসাহিত করছি আজকের পর আপনারা এখানে আর কোনোদিন আসবেন না।' 

ভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, 'আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি আগামীতে কোনোদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন হিসাবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।'

এ ব্যাপারে মুফতি রুহুল আমিন সিরাজী বলেন, 'পর্যটনের নামে কিছু মানুষ এখানে এসে মদ্যপানসহ অশ্লীল কার্যক্রম করে যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।'

তিনি বলেন, যুব সমাজ এসব কার্যক্রম দেখে বিপদমুখী হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় আলেম-ওলামা মুরুব্বি ও যুবকদের নিয়ে ঈদের আগের দিন বসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে- এই পর্যটন স্পটটিকে বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই আমরা রবিবার বিকালে পর্যটকদেরকে সম্মানের সাথে বুঝিয়ে বলেছি উৎমছড়ায় আর না আসতে। 

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, 'ফেসবুকের মাধ্যমে এরকম একটি ঘটনার খবর আমি পেয়েছি। রবিবার বিকালে আমার ইউনিয়নের উৎমাছড়া এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরকে এলাকার পরিবেশ ঠিক রাখার স্বার্থে এখানে না আসার জন্য অনুরোধ করেছেন যুব জমিয়তের নেতারা ও এলাকার কিছু যুব সমাজ।'

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, 'এরকম একটি ভিডিও আমারও নজরে এসেছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।'

Related Topics

টপ নিউজ

সিলেট / উৎমাছড়া / পর্যটনকেন্দ্র / আলেম-ওলামা / পর্যটকদের রেব করে দিয়েছে / অশ্লীলতা / পরিবেশ নষ্ট / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]