Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2025, 06:40 pm
Last modified: 13 May, 2025, 06:48 pm

Related News

  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মামলায় ৫২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
টিবিএস রিপোর্ট
13 May, 2025, 06:40 pm
Last modified: 13 May, 2025, 06:48 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ৫২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের শহীদনগর এলাকার হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।

এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিকুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, শফিকুল ইসলাম লিটন, মাইনউদ্দিন আহমেদ রাসেল, কবির হোসেন, জামির হোসেন রনি ও মোতালেব হোসেন মাস্টার।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, 'সোমবার রাতে দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ওসি নাসির উদ্দিন আহমেদ ও ওসি শাহিনুর আলমসহ পুলিশের কয়েকজন সদস্য রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আইভীর বাড়িতে অবরুদ্ধ থাকেন।

ওই সময় বাড়ির বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন।

গত ১০ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

আইভীকে গ্রেপ্তারের পর শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের একাধিক সদস্য আহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Topics

টপ নিউজ

সেলিনা হায়াৎ আইভী / গ্রেপ্তার / পুলিশের ওপর হামলা / মামলা / নারায়নগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]