Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2025, 07:25 pm
Last modified: 02 May, 2025, 07:26 pm

Related News

  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেবে সরকার

শুক্রবার (২ মে) রাজধানীর গুলশান-২ এর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত ‘দ্য রোল অব গ্র্যাজুয়েট ফার্মাসিস্টস ইন হসপিটাল হেলথকেয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট ইন পাবলিক হসপিটালস’- শীর্ষক স্টেকহোল্ডার সভায় এ ঘোষণা দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
02 May, 2025, 07:25 pm
Last modified: 02 May, 2025, 07:26 pm
ডা. মো. সায়েদুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

শুক্রবার (২ মে) রাজধানীর গুলশান-২ এর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত 'দ্য রোল অব গ্র্যাজুয়েট ফার্মাসিস্টস ইন হসপিটাল হেলথকেয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট ইন পাবলিক হসপিটালস'- শীর্ষক স্টেকহোল্ডার সভায় এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নেই, তবে আমরা ভবিষ্যতের পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করেছি। তাদের উপস্থিতি স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সভাপতি মো. সাইদুর রহমান।

ছবি: টিবিএস

ওষুধের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'রোগীরা প্রায়ই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ গ্রহণ করেন, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফার্মাসিস্টরা সঠিক ওষুধ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।'

তিনি আরও বলেন, ''একজন স্নাতক ফার্মাসিস্টই একটি ওষুধের দোকানকে প্রকৃত অর্থে 'ফার্মেসি'তে পরিণত করে।"

সভায় জানানো হয়, দেশে বর্তমানে ৬৫৪টি সরকারি হাসপাতালে ৫১ হাজারেরও বেশি বেড রয়েছে, কিন্তু কোথাও একজন স্নাতক ফার্মাসিস্টও নিয়োজিত নেই। বিশেষজ্ঞরা জানান, এই অভাব রোগীদের সেবার মানকে প্রভাবিত করছে, যদিও দেশে ওষুধ উৎপাদন ও রপ্তানিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, ফার্মাসিস্ট এবং নার্সদের সমন্বিত মডেল অপরিহার্য।

ছবি: টিবিএস

ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক ডা. চৌধুরী মাহমুদ হাসান জাতীয় ঔষধ নীতি ২০১৬ এর ৪.৩ ধারা উল্লেখ করেছেন। ওই ধারা অনুসারে ইনপেশেন্ট ও আউটপেশেন্ট উভয় সেবায় স্নাতক ফার্মাসিস্ট নিয়োগের কথা বলা হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।

তিনি আন্তর্জাতিকভাবে তুলনা করে দেখিয়েছেন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের মতো দেশগুলোর ফার্মাসিস্ট-জনসংখ্যা অনুপাত বাংলাদেশের চেয়ে অনেক ভালো। 

সভায় প্রতি ৫০টি ইনপেশেন্ট বেডে একজন এবং প্রতিটি আউটপেশেন্ট বিভাগে অন্তত একজন ফার্মাসিস্ট নিয়োগের সুপারিশ করা হয়। একই সঙ্গে হাসপাতাল ফার্মেসিতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট থেকে শুরু করে চিফ ফার্মাসিস্ট পর্যন্ত একটি কাঠামোগত পদোন্নতির পথ প্রস্তাব করা হয়।

ছবি: টিবিএস

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল ফার্মেসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. নাসের শহরিয়ার জাহেদি।

তিনি বলেন, 'আধুনিক স্বাস্থ্যসেবায় হাসপাতাল ফার্মাসিস্ট ছাড়া মানসম্পন্ন সেবা সম্ভব নয়। দেশে ওষুধ সংরক্ষণ ও বিতরণে স্নাতক ফার্মাসিস্টদের তদারকি নেই, যা পরিবর্তন জরুরি।'

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাইওয়ান সোসাইটি অব হেলথ সিস্টেম ফার্মাসিস্টস-এর সভাপতি ড. ইউ লি চ্যাং এবং মো. নাসরুল্লাহ।

অনুষ্ঠানে স্বীকৃত ফার্মেসি প্রতিষ্ঠানের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হসপিটাল ফার্মেসি কমিটির সদস্য এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সরকার / ফার্মাসিস্ট / গ্র্যাজুয়েট / সরকারি হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • আগের শাসনামলের ১৩০০ প্রকল্প সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
  • মুদিদোকানসহ ১৬ খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের
  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]