Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বিএনপি ক্ষমতায় না আসায় ১১ বছর ভাত খান না নিজাম, খোঁজ নিতে বললেন তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 12:45 pm
Last modified: 30 April, 2025, 01:36 pm

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় না আসায় ১১ বছর ভাত খান না নিজাম, খোঁজ নিতে বললেন তারেক

সম্প্রতি বিএনপির মিডিয়া সেল বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজামে উদ্দিনের খোঁজ নিতে নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 12:45 pm
Last modified: 30 April, 2025, 01:36 pm
নিজাম উদ্দিন (বামে) ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন ২০১৪ সালে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন রান্না করা খাবার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফেলে দেওয়ার পর থেকে ভাত খাওয়া বন্ধ করে দেন। দীর্ঘদিন ভাত না খাওয়ায় শরীরে নানা রোগ বাসা বাঁধে। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি বিএনপির মিডিয়া সেল বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজামের খোঁজ নিতে নির্দেশ দেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি রাষ্ট্রক্ষমতায় না ফেরা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞায় নিজাম উদ্দিন অটল ছিলেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার শারীরিক অবস্থা জানতে বুধবার দুপুর ১২টায় ফরিদপুরে যাচ্ছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ঠিকমতো না খাওয়া এবং অতিরিক্ত ধূমপান করার কারণে নিজাম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের সন্দেহ, তার ক্যানসার হতে পারে। কিছু টেস্ট করানো হয়েছে। তবে, চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও সাত দিন সময় লাগবে। তখনই জানা যাবে তাঁর রোগের প্রকৃতি ও অবস্থা।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, 'আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে সব রকমের সহযোগিতা প্রদান করছি। এছাড়াও, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মতো তার যেকোনো উন্নতি চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।'

ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডাক্তার দেবব্রত বিশ্বাস জানান, 'রোগী গত সোমবার ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। এরপর থেকেই আমরা তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মূলত তার ফুসফুসের সমস্যা হয়েছে। এজন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে সবচাইতে বেশি ভালো হয়।'

তিনি আরও বলেন, 'তার ফুসফুসে ক্যান্সার হতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণে ফুসফুস থেকে মাংস নিয়ে সেটি পরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে।' 

দেবব্রত বিশ্বাস বলেন, 'আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তার চিকিৎসা সেবা নিয়ে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / ভাত খান না / নিজাম উদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]