Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 01:15 pm
Last modified: 25 April, 2025, 01:37 pm

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

দলের মহাসচিব শওকত মাহমুদ এর আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তবে ২০২৩ সালের ২১ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 01:15 pm
Last modified: 25 April, 2025, 01:37 pm
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'। দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলটির নাম ও নেতৃত্ব ঘোষণা করা হয়। 'গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ'— এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করেছে নতুন দলটি।

দলের মুখপাত্র হিসেবে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। এছাড়া দলে সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও প্রাক্তন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হয়েছেন।

দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানে বলেন, আমাদের দলের নেতৃত্বে রয়েছে একঝাঁক অভিজ্ঞ এবং বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিত্ব, যা দলটিকে এক বিশেষ বৈচিত্র্য এনে দিয়েছে। আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

দলের মহাসচিব শওকত মাহমুদ এর আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তবে ২০২৩ সালের ২১ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।

প্রসঙ্গত, সড়ক নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরিতে সক্রিয় রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুতে উদ্বুদ্ধ হয়ে গড়ে তোলেন 'নিরাপদ সড়ক চাই (নিসচা)' আন্দোলন। সে সময় থেকেই তার রাজনীতিতে আসার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হলেন তিনি।

Related Topics

টপ নিউজ

জনতা পার্টি বাংলাদেশ / ইলিয়াস কাঞ্চন / রাজনৈতিক দল / নতুন রাজনৈতিক দল / আত্মপ্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি
  • দলীয় প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিচ্ছে ইসি, বিটিভিকে চিঠি
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার
  • রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]