Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
অটোরিকশা ছিনতাইকালে যুবদল নেতা গ্রেপ্তার, ছুরি-হাতবোমা উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 07:05 pm
Last modified: 22 April, 2025, 07:11 pm

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ

অটোরিকশা ছিনতাইকালে যুবদল নেতা গ্রেপ্তার, ছুরি-হাতবোমা উদ্ধার

বাবু মিজির দেহ তল্লাশি করে একটি ছুরি, চারটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।  
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 07:05 pm
Last modified: 22 April, 2025, 07:11 pm
যুবদল নেতা সম্রাট ওরফে বাবু মিজি। ছবি: টিবিএস

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের সময় যুবদল নেতা সম্রাট ওরফে বাবু মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরি ও চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার বাবু মিজি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং টরকি এলাকার মনির মিজির ছেলে।

গতকাল সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের অদূরে মুন্সীরহাটগামী রাস্তার পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রীজে ওঠার ঢালে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাবু মিজিসহ তিনজন একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। চেকপোস্টে উপস্থিত পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। তবে সঙ্গে থাকা বাকি দুইজন পালিয়ে যান।

বাবু মিজির দেহ তল্লাশি করে একটি ছুরি, চারটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।  

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান জানান বাবু মিজি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

তিনি বলেন, 'যে কোন ধরণের অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন কাজ করা যাবে না।'  

যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

যুবদল নেতা / আটক / বোমা উদ্ধার / ছিনতাইচেষ্টা / অটোরিকশা ছিনতাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]