Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাসে চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 08:00 pm
Last modified: 21 April, 2025, 08:00 pm

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প

কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাসে চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহার

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও আশ্বাস পাওয়ার পর প্রায় বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 08:00 pm
Last modified: 21 April, 2025, 08:00 pm
আজ (২১ এপ্রিল) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট পালন করেন। ছবি: টিবিএস

বাংলাদেশ পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাসে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ (২১ এপ্রিল) সন্ধ্যায় তাদের অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

এর আগে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে কারুশিল্প প্রশিক্ষকদের বিতর্কিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও আশ্বাস পাওয়ার পর প্রায় বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

ছাত্রনেতা জুনায়েদ বলেন, 'আমরা গত আট মাস ধরে আন্দোলন করছি। আজ আমরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করি। তবে কেন্দ্রীয় কমিটি আমাদের জানিয়েছে, প্রশাসন আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আলোচনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করেছি।'

জুনিয়র ইনস্ট্রাক্টর পদটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এ পদে নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন।

চট্টগ্রামে ৬ দফা দাবিতে অনশনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের

তবে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দিয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে ৮ম শ্রেণি, এসএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি পাস ব্যক্তিরাও এই পদে আসার সুযোগ পাচ্ছেন—যা ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

এ অসন্তোষের কারণে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা।

আজকের অনশন কর্মসূচি স্থগিত করলেও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী আলোচনায় সন্তোষজনক সমাধান না এলে তারা আরও কঠোর আন্দোলন শুরু করবেন এবং পুনরায় অনশন কর্মসূচি শুরু করবেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট / অনশন কর্মসূচি / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
  • শুল্কের হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন না জানালেন ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]