Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 09:45 am
Last modified: 20 April, 2025, 09:45 am

Related News

  • জ্বালানি সহযোগিতায় এমওইউ সই করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী

নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 09:45 am
Last modified: 20 April, 2025, 09:45 am
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। এতে নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে  তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে দেশটি। 

শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করেছে দেশটি।

আপডেটে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের ফলে বাংলাদেশে নাগরিক অস্থিরতা ও সহিংস সংঘাত অনেক কমে এসেছে। তবে মাঝে মাঝে প্রতিবাদ-বিক্ষোভ সহিংস সংঘাতে রূপ নেয়। স্বল্প সময়ের নোটিশে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই বড় সমাবেশগুলো শান্তিপূর্ণ হলেও সেসব এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কারণ এসব সভা-সমাবেশ সামান্য অথবা কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।

ওই সতর্কতায় আরও বলা হয়েছে, মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে ভ্রমণকারীদের। আর বড় শহরগুলোতে, বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে। এছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে বেশিরভাগ অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে আছে ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো ঘটনা। তবে নিজেদের জাতীয়তার জন্য বিদেশিদের টার্গেট করার মতো কোনো লক্ষণ পাওয়া যায়নি।  সময় ও স্থানের ওপর ভিত্তি করে মাঝে মাঝে এসব অপরাধ হয়। 

আপডেটে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্যান্য কর্মকাণ্ডসহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। এই ঝুঁকির পরিপ্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরায় নিষেধ করা হয়েছে। একই কারণে মার্কিন সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে। 

ওই সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় মাঝে মাঝেই সহিংসতা, অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, অপহরণের ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র / মার্কিন নাগরিক / বাংলাদেশ ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জ্বালানি সহযোগিতায় এমওইউ সই করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]