Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

টাইম-এর শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

তালিকায় ড. ইউনূসকে নিয়ে লিখেছেন সাবেক মার্কিন সিনেটর ও সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন।
টাইম-এর শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 08:55 pm
Last modified: 16 April, 2025, 09:03 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ

ছবি সৌজন্য: টাইম

প্রখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) 'দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ২০২৫' শীর্ষক তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন।

তালিকায় ড. ইউনূসকে নিয়ে লিখেছেন সাবেক মার্কিন সিনেটর ও সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন। তিনি লেখেন, 'গত বছর [২০২৪] ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন: নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।

'কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ—যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী—ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হন।

'ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি, তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি—তার কাজে বদলে গিয়েছে জীবন, উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা।

'এখন, ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।'

টাইম ম্যাগাজিনের তালিকাটি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে—আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর।

'লিডার' শ্রেণীতে যারা স্থান পেয়েছেন তারা হলেন: কিয়ার স্টারমার, ক্লডিয়া শেইনবাউম, ডোনাল্ড ট্রাম্প, মারিয়া কোরিনা মাচাদো, ইলন মাস্ক, মুহাম্মদ ইউনূস, হাওয়ার্ড লুটনিক, টেড্রোস আধানম গেব্রেয়েসুস, জে. ডি. ভ্যান্স, রেশমা কেওয়ালরামানি, ফ্রিডরিখ মের্‌ৎস, মেগান কেলি, লি জে-মিয়ুং, তেরেসা রিবেরা, রবার্ট এফ. কেনেডি জুনিয়র, আন্দ্রেয়া ভিদাউরে, দুমা বোকো, রাসেল ভট, হাভিয়ের মিলেই, নোয়া আরগামানি, মো আবুদু এবং আহমেদ আল-শারা।

Related Topics

টপ নিউজ

টাইম ১০০ / বিশ্বের প্রভাবশালী ব্যক্তি / টাইম-১০০ / টাইম ম্যাগাজিন / ড. ইউনূস / মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • সংসদে কবিতা পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চিফ হুইপ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab