Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
দুই বছর আটক থাকার পর মিয়ানমার থেকে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি কিশোর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2025, 08:55 pm
Last modified: 15 April, 2025, 09:19 pm

Related News

  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা

দুই বছর আটক থাকার পর মিয়ানমার থেকে দেশে ফিরলেন ২০ বাংলাদেশি কিশোর

উদ্ধার হওয়া কিশোরদের মধ্যে অধিকাংশই ১৬-১৭ বছর বয়সী এবং বেশিরভাগের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। কাজের আশায় ঘর ছাড়লেও, তারা মানবপাচারকারীদের ফাঁদে পড়ে।
টিবিএস রিপোর্ট
15 April, 2025, 08:55 pm
Last modified: 15 April, 2025, 09:19 pm
উদ্ধার হওয়া কিশোরেরা। ছবি: সৌজন্যে

দুই বছর মিয়ানমারে আটক থাকার পর মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি কিশোর আজ (১৫ এপ্রিল) দেশে ফিরেছেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান-এ তাদের ফেরত আনা হয়।

জাহাজটি মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার অভিযানে অংশ নিতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়েছিল।

উদ্ধার হওয়া কিশোরদের মধ্যে অধিকাংশই ১৬-১৭ বছর বয়সী এবং বেশিরভাগের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। কাজের আশায় ঘর ছাড়লেও, তারা মানবপাচারকারীদের ফাঁদে পড়ে।

ভুক্তভোগী মোহাম্মদ হাশেম বলেন, 'মানবপাচারকারীরা আমাকে টেকনাফের একটি পাহাড়ের গোপন স্থানে নিয়ে যায়। পরে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সাত দিন সাগরে ভেসে থাকার পর মিয়ানমার সেনাবাহিনী আমাদের আটক করে।'

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর ইরশাদ আলী জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের মিয়ানমারের জুবিল্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার-এ বন্দি রাখা হয়েছিল।

তিনি বলেন, 'ভালো চাকরির আশ্বাস দিয়ে একটি চক্র কিশোরদের মিয়ানমারে পাঠায়। তারা সেখানে প্রায় দুই বছর বন্দি ছিল। সম্প্রতি মিয়ানমারে বাংলাদেশের ভূমিকম্প সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা তাদের মুক্তি ত্বরান্বিত করতে সহায়তা করে।'

আজ উদ্ধারপ্রাপ্ত কিশোরদের সঙ্গে দেশে ফিরেছেন ভূমিকম্প ও চিকিৎসা মিশনে নিয়োজিত ৫৫ সেনাসদস্যও। নৌবাহিনীর আরও যেসব সদস্য ৮ এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে ১২০ টন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন, তাঁরাও ফিরেছেন।

চট্টগ্রাম নৌ ঘাঁটিতে পৌঁছানোর পর উদ্ধার করা কিশোরদের টিকা দেওয়া হয় এবং সন্ধ্যায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
Related Topics

টপ নিউজ

মানব পাচার / কিশোর / মিয়ানমার / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]