Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে হত্যা: গণপিটুনিতে নিহত অভিযুক্ত, উদ্ধার করতে গিয়ে আহত ৬ পুলিশ

বাংলাদেশ

বুলবুল হাবিব
05 April, 2025, 10:20 am
Last modified: 05 April, 2025, 10:20 am

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে হত্যা: গণপিটুনিতে নিহত অভিযুক্ত, উদ্ধার করতে গিয়ে আহত ৬ পুলিশ

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
বুলবুল হাবিব
05 April, 2025, 10:20 am
Last modified: 05 April, 2025, 10:20 am
ইলাস্ট্রেশন: টিবিএস

রাজশাহীর বাগমারায় মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের রনশিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। তবে নিহত দুজনই রাজশাহীর সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রনশিবাড়ি বাজারের একটি চায়ের দোকানে আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল পাশের কামারের দোকান থেকে ছুরি নিয়ে রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যা করেন। খবর পেয়ে এক থেকে দেড় হাজার স্থানীয় মানুষ আমিনুলকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে। এ সময় পুলিশ অভিযুক্তকে উদ্ধার করতে গেলে ছয়জন সদস্য আহত হন।

তিনি আরও জানান, রাজ্জাক এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা করতেন, আর আমিনুল 'বখাটে' হিসেবে পরিচিত। রাজ্জাককে হত্যার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আমিনুল স্থানীয় আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাধা দিতে গেলে উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে আমিনুলকে বাইরে এনে পিটিয়ে হত্যা করা হয়।

দুই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতদের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

গণপিটুনি / গণপিটুনিতে নিহত / হত্যাকাণ্ড / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]